,

আইজিকে যুবলীগ চেয়ারম্যানের চিঠি

news-image

যুবলীগের কোনো নেতাকর্মী আইনশৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে চিঠি দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক।
৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার এক অনুষ্ঠানে সারাদেশে চাঁদাবাজি ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের জন্য যুবলীগকে দায়ী করে ডিআইজি শফিকুল যে বক্তব্য দিয়েছিলেন তার প্রেক্ষিতে তিনি এই চিঠি দেন।
১০ সেপ্টেম্বর আইজিপির কাছে পাঠানো ওই চিঠিতে যুবলীগ চেয়ারম্যান বলেছেন, একজন দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে যেহেতু এমন মন্তব্য এসেছে, সেজন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি যুবলীগের কারা এসব অপরাধ কর্মকা-ে জড়িত তাদের তালিকা আমাদের কাছে প্রদান করুন। সংগঠনের নিয়ম অনুযায়ী আমাদের তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ওমর ফারুক বলেন, কোনো ব্যক্তি যে সংগঠনই করুক না কেন আইন-শৃঙ্খলা বিরোধী বা সন্ত্রাসী কর্মকা-ে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব। তার সাংগঠনিক পরিচয় খোঁজা আইন প্রয়োগকারী সংস্থার কাজ নয়।

 

amadershomoys.com

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা