,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ণাঢ্য নৌকাবাইচ অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদকবিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ হাওর (ধরন্তী) এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয।
নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এতে  প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর।
প্রধান অতিথির বক্তব্যে পবিত্র কর বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিকটবর্তী আত্মীয়ের মতো। এই সম্পর্ক দিন দিন আরো সুদৃঢ় হচ্ছে। দু’দেশের সম্পর্ক উন্নয়নের জন্য সংস্কৃতি, ক্রীড়া ও বাণিজ্যিক আদান প্রদান আরো বাড়াতে হবে।
নৌকা বাইচ উপলক্ষে ধরন্তি হাওর এলাকায় লাখো জনতার ঢল নামে। বাইচে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৯টি নৌকা অংশগ্রহণ করে।
পরে নৌকাবাইচ শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। প্রতিযোগীতায় প্রথম হয়েছে সরাইল উপজেলার ক্ষমতাপুরের নৌকা, দ্বিতীয় হয়েছে শাহাজাদাপুরের নৌকা এবং তৃতীয় হয়েছে বুড্ডা গ্রামের নৌকা।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১