,

প্রচন্ড ক্ষুধায় খাবেন না যেসব খাবার

news-image

ক্ষুধা লাগলে কী কারও মাথা ঠিক থাকে? সামনে যা আছে তাই পেটে চালান করে দিতে ইচ্ছে হয়। কিন্তু এমন কিছু খাবার আছে যা এমন ক্ষুধার সময়ে মোটেই খাওয়া ঠিক না। জেনে নিন সেসব খাবার এবং এগুলো কেন ক্ষুধার সময়ে খেতে নেই।
১) ঝাল খাবার

লাঞ্চে যেতে দেরি হয় গেছে, ঝাল ফ্রাইয়ের প্লেটের ওপর হামলে পড়লেন আপনি, কী হবে জানেন? আপনার পেটে গণ্ডগোল তৈরি হবে। খালি পেটে ঝাল খেলে এই মশলা আপনার স্টমাক লাইনিঙের ওপর সরাসরি প্রভাব ফেলবে। ফলে যতই মজা লাগুক, খাবার খেয়ে অসুস্থ হয়ে যেতে পারেন আপনি। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন? ঝাল খাওয়ার আগে খেতে পারেন দুধ অথবা দই, এতে সরাসরি ঝালের প্রভাব পাকস্থলীর ওপর পড়বে না।
২) শুধু ফল

খালি পেটে ফল খেতে নেই- এ কথাটা ছোটবেলা থেকেই আমরা জানি। এটা আসলেও সত্যি কথা। আর শুধুই ফল খেয়ে আসলে তেমন একটা লাভ নেই। একটা আপেল বা একটা কলা খেয়ে বেশিক্ষণ থাকতে পারবেন না, একটু পরেই ক্ষুধায় আবার পেট চোঁ চোঁ করতে থাকবে। এর সাথে আপনার খাওয়া উচিৎ কোনো ধরণের প্রোটিন। ফলের সাথে খান কিছু বাদাম, পিনাট বাটার অথবা পনির।
৩) মিনিপ্যাক বিস্কুট

ছোট এক প্যাকেট বিস্কুট বা চিপস বেশিক্ষণ পেটে থাকবে না। এগুলোতে থাকা কার্বোহাইড্রেট কিছুক্ষণের মাঝেই হজম হয়ে যাবে। ফলে আপনার ক্ষুধা ফিরে আসবে দ্রুত। এমনটা হতে পারে যে আপনি আর দুই ঘন্টা পর লাঞ্চ করবেন তাই এখন বেশি ভারী কিছু খেতে চাচ্ছেন না। সেক্ষেত্রে খেতে পারেন ২৫০-৩০০ ক্যালোরির কোনো খাবার যেমন ছোট একটা স্যান্ডউইচ।
৪) কমলা, কফি এবং সস

এই সবগুলো খাবারই খালি পেটে খেলে অ্যাসিডিটি তৈরি করে। এতে পেট খারাপ হবার সম্ভাবনা আছে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক যাদের আছে তাদের জন্য খালি পেটে কফি পান করাটা বেশি ক্ষতিকর। তাহলে কী খাবেন ক্ষুধার সময়ে? সবজি পেটের জন্য এতোটা ক্ষতিকর না। তাই সবজির সাথে হামুস সসের সালাদ খেতে পারেন। ডাল এবং মুরগীর মাংসও এ সময়ে বেশ ভালো।
মূল: The Worst Things To Eat When You're Starving, Huffington Post

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে