,

গত ৭ দিন ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ

news-image

ডলারের মূল্য বৃদ্ধির কারণে টানা সাতদিন ধরে দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী ব্রাহ্মণাবড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার ডলার মূল্যের মাছ রফতানি থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলাসহ সাতটি অঙ্গরাজ্যে ৪০ থেকে ৫০ হাজার ডলার মূল্যের মাছ রফতানি করা হতো। কিন্তু সম্প্রতি ভারতীয় রুপির বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়ার কারণে প্রতি কেজি মাছে ভারতীয় ব্যবসায়ীদের ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত খরচ বেড়ে গেছে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানিতে অনীহা প্রকাশ করার কারণে গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। 

তিনি আরো জানান, পুনরায় মাছ রফতানি কার্যক্রম স্বাভাবিক করতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তবে বন্দর দিয়ে অন্যসব পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও তা আগের চেয়ে অনেকাংশে কমে গছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে