,

আবারও রাজপথে শিক্ষার্থীরা

news-image

বেসরকারি বিশ্ববিদ্যালের শিক্ষার্থীদের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আবারো রাজপথে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর কলবাগান, সাভার ও সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা খ- খ- মিছিল বের করেছে।  টিউশন ফি’য়ের উপর ভ্যাট আরোপের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ধানমন্ডি এলাকায় বিক্ষোভ শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এর আগে শনিবার সকাল ১০টায় ধানমন্ডি ২৭ নম্বরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  এদিকে শনিবার বেলা ১১টার দিকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে আমরা আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একই দাবিতে বিক্ষোভ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা