,

মধ্যপ্রদেশে গ্যাস বিস্ফোরণে ৮০ জনের মৃত্যু

news-image

ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

শনিবার সকাল নয়টার দিকে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার পেতলাওয়ার শহরে এ ঘটনা ঘটে। স্থানটি প্রাদেশিক রাজধানী ভূপাল থেকে ৩শ’ কিলোমিটার দূরে অবস্থিত। 

বিস্ফোরণে রেস্টুরেন্টের দোতলা ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ভবন। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্ট সংলগ্ন একটি ভবনে খনিতে বিস্ফোরণের কাজে ব্যবহৃত গ্যালেটিনের স্টিক রাখার কারণে ক্ষয়ক্ষতির ব্যাপকতা এত বেশি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে দেয়ার নির্দেশি দিয়েছেন তিনি। বর্তমানে সেখানে ব্যাপক উদধার তৎপরতা চালানো হচ্ছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে