,

নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে কাজ করছি

news-image

*বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
**এসএ হক অলিকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ ছবির শুটিং করছি। ঈদের আগেই ছবির কাজ শেষ করতে পারব বলে আশা করছি। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ‘টার্গেট’ নামের একটি ছবির কিছুটা বাকি আছে। ঈদের পর ওটার কাজ করব। এছাড়া সুস্ময় সুমনের পরিচালনায় ‘তোকে হেব্বি লাগছে’ নামের আরও একটি ছবির কাজ চলছে।
*‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে?
**সেটা পরিচালক কিংবা প্রযোজকই ভালো বলতে পারবেন। আমি যতটা শুনেছি আগামী মাসে ছবিটি মুক্তি পাবে। নির্দিষ্ট করে সময় বলতে পারছি না।
*মুক্তি প্রতীক্ষিত অন্য ছবির খবর কী?
**গাজীউর রহমানের পরিচলানায় ‘এই তুমি সেই তুমি’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এ ছবিতে আমার নায়ক হিসেবে অভিনয় করেছেন কায়েস আরজু। এটিও চলতি মাসের শেষের দিকে মুক্তি পাবে বলে ধারণা করছি।
*এ পর্যন্ত আপনার অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে। আত্মতৃপ্তি পেয়েছেন কী?
**সবে তো শুরু করেছি। স্বপ্ন অনেকদূর যাওয়া। এখনই আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না। কারণ যে কটি ছবি মুক্তি পেয়েছে সবগুলোর চরিত্র আলাদা। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজ করার। তবে দর্শক সাপোর্ট পেয়েছি। সামনের ছবিগুলো দিয়ে আরও সাপোর্ট আদায় করতে চাই। সে পরিকল্পনায় এগিয়ে যাচ্ছি।
*র‌্যাম্প মডেলিং থেকে চলচ্চিত্রে এসেছেন। আলাদা কোনো সাপোর্ট কাজ করেছে কী?
**আলাদা কোনো সাপোর্ট পাইনি। যতটুকু পেয়েছি নিজের যোগ্যতা দিয়ে পেয়েছি। চেষ্টা করছি ভালো কাজ করার। র‌্যাম্প মডেল এখানে বিশেষ কোনো ভূমিকা রাখেনি। তবে হ্যাঁ, আমাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে এটা সত্যি। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা