,

অপমানের জন্য আইনি ব্যবস্থা নেবেন হ্যাপি

news-image

আবারও আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন বিতর্কিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তবে এবার যারা তাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে হেয় কিংবা অপমান করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। গতকাল হ্যাপি তার ফেসবুক একাউন্টে এ ধরনের একটি স্ট্যাটাস দিয়েছেন।happy

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করে বেশ আলোচিত-সমালোচিত হয়েছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। মামলায় হেরে গিয়ে মিডিয়া ছেড়ে দিয়েছেন তিনি। ফেসবুকে বিভিন্ন বিতর্কিত স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন। ইদানীং তাকে ধর্মের প্রতি অনুরক্ত হিসেবেও দেখা গেছে।

happy robel এজন্য অনেকে তাকে হেনস্থাও করেছেন। এবার তিনি হেনস্থাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। তার ফেসবুক স্ট্যাটাসে গতকাল লিখেছেন ‘অনেকবার আমি সাবধান করেছি এবং বলেছি আপনারা আমার ফেইক পেইজ ও আইডি বানিয়ে সেখানে বিভ্রান্তকর পোস্ট করবেন না। কিন্তু আপনারা কানে তোলেননি। এ মুহূর্ত থেকে যদি কারও কোনো পোস্ট দেখে মনে হয়, সেই পোস্টের দ্বারা আমাকে অপমাণ করার চেষ্টা হচ্ছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত বা আমার সম্মান নষ্ট হচ্ছে তাহলে তার বা তাদের বিরুদ্ধে দ্রুত আইনের সহায়তা নেব।’

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা