,

টুইটারকারীদের আক্রমণের মুখে প্রিয়ঙ্কা, সোনাক্ষী, সোনাম ‘রকঅন’ সিক্যুয়ালে স্টেজ-শো’তে ফারহান-শ্রদ্ধা

news-image

মাংস বিক্রি নিষিদ্ধ নিয়ে মন্তব্য

এই সপ্তাহের শুরুতেই মহারাষ্ট্রে মাংস বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা নিয়ে সোনাম মন্তব্য করেন, এটা নারী বিদ্বেষী সিদ্ধান্ত। এর পরই তাঁকে পড়তে হয় টুইটারকারীদের আক্রমণের মুখে। তাঁকে কটাক্ষ করা হয় টুইটারে নতুন আলিয়া ভট্টের আবির্ভাব হয়েছে বলে। এমনকি বলা হয় সোনামের পাশে আলিয়াকে অনেক বেশি বুদ্ধিমতী মনে হচ্ছে। যদিও এসবেরই জবাব দিয়েছেন সোনাম।
একইভাবে আক্রমণ করা হয় সানি লিওন, সোনাক্ষী সিংহকে। বলা হয়, মাংস বিক্রি নিষিদ্ধ নিয়ে মত দিচ্ছেন সোনাক্ষী, ‘চুপ কর মোটি’। এরপরই এই টুইটারাইদের একজোট হয়ে আক্রমণ শানায় এই বলিউডি অভিনেত্রীরা। সোনাম লেখেন, #wearyourcourage, এগিয়ে আসুন টুইটারে যাঁরা আপনাদের ছোট করেন, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সরব হন।
সোনামের প্রশংসা করে তাঁর পাশে দাঁড়িয়েছেন সানি লিওন। তিনি লিখেছেন, তুমি অভব্যতার জবাব দিয়েছে, ঠিক করেছে। প্রতিবাদ করার জন্য অনেক বেশি সাহস দরকার। সানি লিখেছেন, #yougogirl।
সোনাক্ষীকে যখন টুইটারাইটরা অপমাণ করেন, তখন তাঁদের এক হাত নিয়ে শত্রুঘ্ন কন্যা লেখেন, টুইটারে শুধু তাঁরাই থাকবেন, যাঁরা অপ্রয়োজনে মানুষকে অপমাণ করেন। তাঁদের মতামতই প্রাধান্য পাবে। তিনি এই মানুষগুলোর জীবনটা ১৪০ ক্যারেক্টরে সীমাবদ্ধ বলেও কটাক্ষ করেন। সোনাক্ষীর এই মতামতকে সমর্থন জানিয়ে সোনাম বলেন, #whatagirl #wearyourcourage #bulliessuck।
প্রিয়াঙ্কাও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাঁর সহ অভিনেত্রীদের সমর্থন জানিয়ে বলেছেন, তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি।
অতীতে টুইটারদের আক্রমণের মুখে পড়েছেন আলিয়া ভট্ট, নেহা ধুপিয়া, অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন এবং শ্রুতি শেঠ এর মতো অভিনেত্রীরা।সূত্র:এপিবি লাইভ

‘রকঅন’ সিক্যুয়ালে স্টেজ-শো'তে ফারহান-শ্রদ্ধা 

আলিয়াকে টেক্কা দিয়ে ‘রকঅন’ সিক্যুয়ালে ঢুকে পড়েছেন শ্রদ্ধা কাপুর। কিন্তু ফারহানের সঙ্গে প্রেমটা কিন্তু অধরাই থাকছে। অর্থাৎ ফারহানের প্রেমিকা বা বউ কোনটাই নন শ্রদ্ধা। আশিকি গার্ল শুধু নতুন সদস্য ‘রক’ ব্যান্ডের। যে স্টেজে থাকবে ফারহানের পাশে কিন্তু ব্যক্তিগত জীবনে শ্রদ্ধার নো-এন্ট্রি।image_267575.shraddha
ঘনিষ্ঠ সূত্রের খবর, এই ছবিতেই ফারহানের স্ত্রীর চরিত্রে থাকছেন প্রাচী দেশাই। যদিও শ্রদ্ধার চরিত্রটি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রাচীর থেকে। এদিকে স্টেজ পারফর্ম করতে হবে জেনে আগে ভাগেই ফারহানের সঙ্গে স্টেজ-শো এ যাচ্ছেন শ্রদ্ধা।
এবিসিডি-২’ তে জমিয়ে নাচ করেছেন শ্রদ্ধা। এই সিনেমার ডিভিও'তে শ্রদ্ধার নাচ দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। আর এই ইমেজটাই ‘রকঅন’-এ সিক্যুয়ালে বজায় রাখতে চাইছেন নায়িকা। তাই ফারহানের সঙ্গে স্টেজ পারফর্ম করছেন তিনি। যাতে পরের ছবিটিতে ফাঁক না থাকে সিকি পরিমাণও। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা