,

ইতিহাস হলো না সেরেনার

news-image

গ্র্যান্ড স্লাম ইতিহাসে মাত্র পাঁচজন টেনিস খেলোয়াড় পূর্ণ করেছেন কেলেন্ডার গ্র্যান্ড স্লাম। অর্থাৎ একই বছরে জিতেছেন চারটি গ্র্যান্ড স্লামই। যুক্তরাষ্ট্রের দন বাজ ১৯৩৮ সালে, মৌরিন ক্যানোলি ১৯৫৩ সালে, অস্ট্রেলিয়ার রড লেভার ১৯৬২ ও ১৯৬৯ সালে এবং  মার্গারেট কোর্ট ১৯৭০ সালে ও সবশেষ জার্মানির স্টেফিগ্রাফ ১৯৮৮ সালে। ওই অনন্য কীর্তি গড়ার হাতছানি ছিল সেরেনার সামনেও। এবার ইউএস ওপেন জিতলে স্টেফি গ্রাফের ২২ গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিও ছুঁতেন মার্কিন এই তারকা। তাঁর অনন্য ইতিহাস গড়ার ওই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন রবার্তা ভিঞ্চি। যাঁর বিপক্ষে আগের সাত ম্যাচের সবকটিতেই জিতেছিলেন সেরেনা। সেই ভিঞ্চিই থামিয়ে দিলেন সেরেনার রূপকথার দৌড়।

ইতিহাস হলো না সেরেনার
টানা চারটি শিরোপা জেতার পর গ্র্যান্ড স্লামে প্রথম হারলেন উইলিয়ামস পরিবারের ছোট্ট মেয়ে। প্রথম সেট হেরে পিছিয়ে পরেও অসাধারণ প্রত্যাবর্তনের কাব্য লিখে সেরেনাকে ২-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন ভিঞ্চি। ম্যাচ শেষে যেন সবকিছু যেন অবিশ্বাস্য লাগছিল এই ইতালিয়ানের। আনন্দে চোখ দিয়ে পান ঝরছিল তখন তাঁর। ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে যে ওঠলেন তিনি। তাও আবার সেরেনার মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়কে কাঁদিয়ে! প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠেছেন ফ্লাভিয়া পেনেত্তাও। আজ ফ্লাশিং মিডোর ফাইনালে তাই যিনি জিতবেন তিনিই প্রথমবার গ্র্যান্ড স্লাম জয়ের উচ্ছ্বাসের প্লাবনে ভাসবেন।
সেরেনার ইতিহাস না হলেও নতুন ইতিহাস হয়েছে ইতালিয়ান টেনিসে। টেনিস উম্মুক্তযুগে প্রবেশের পর কোনো গ্র্যান্ড স্লামে মেয়েদের এককের ফাইনালে এবারই প্রথম যে দুইজন ইতালিয়ান খেলোয়াড় লড়ছেন শিরোপা যুদ্ধে। প্রথম সেমিফাইনালটিও ছিল অঘটনের। দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে যে ম্যাচে ৬-১, ৬-৩ গেমে জিতেছেন পেনেত্তা।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে ভিঞ্চিকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিলেন সেরেনা, তখন কে-ই বা ভেবেছিলেন গল্পটা একেবারে ভিন্ন ভাবে লিখতে হবে। সেটা লিখতে হয়েছে ভিঞ্চির অসাধারণ প্রত্যাবর্তনে। প্রথম সেটে সহজে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটে সেরেনার সার্ভ ব্রেক করে জানান দেন দিনটা তাঁরও হতে পারে। ওই সেট জিতে ১-১ এ সমতাও ফেরান ভিঞ্চি। এরপর দ্বিতীয় সেটে সমানতালে লড়ে যাচ্ছিলেন ভিঞ্চি-সেরেনা। কিন্তু ৩-৩ এ সমতা থাকার সময় সেরেনার সার্ভ আবারো ব্রেক করে ৪-৩ এ এগিয়ে যান এই ইতালিয়ান। পরে নিজের সার্ভ দুটি জিতে ক্যারিয়ারে প্রথমবার ওঠেন গ্র্যান্ড স্লামের ফাইনালে।
গোলমাল বাধিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবারই হয়ে যাওয়ার কথা ছিল মেয়েদের এককের সেমিফাইনাল দুটি, কিন্তু বৃষ্টির বাধায় খেলা হয়নি ফ্লাশিং মিডোতে। ফলে সূচি গেল এক দিন পিছিয়ে, গতকাল রাতেই হয়েছে পুরুষ ও মহিলা এককের সেমিফাইনাল। মেয়েদের এককে দুই শীর্ষ বাছাইকে চ্যালেঞ্জ জানিয়েছেন দুই ইতালিয়ান ‘ডার্কহর্স’, শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের সামনে ছিলেন ভিঞ্চি। দ্বিতীয় বাছাই সিমোনা হালেপের বিপক্ষে খেলেছেন ২৬তম বাছাই ফ্লাভিয়া পেনেত্তা। ফাইনালে ওঠার ওই লড়াইয়ে শীর্ষ বাছাই দুই তারকা সেরেনা-হালেপকে কাঁদিয়ে অল ইতালিয়ান ফাইনালের মঞ্চ গড়েছেন ভিঞ্চি -পেনেত্তা। ইউএস ওপেন ওয়েবসাইট, এএফপি

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা