বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন কাদের সিদ্দিকী!

news-image

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অংশ নিতে পারেন বলে জানা গেছে।শনিবার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ঘোষণা দেবার কথা রয়েছে কাদের সিদ্দিকীর। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এই আসনে থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী।
কাদের সিদ্দিকীর নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, শনিবার আমাদের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্ধিত সভার সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হবে। ধারণা করা হচ্ছে, রিপোর্টার্স ইউনিটির ওই সংবাদ সম্মেলনে থেকেই টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেবেন কাদের সিদ্দিকী। নির্বাচন কমিশন গত ৬ সেপ্টেম্বর রোববার টাঙ্গাইল-৪ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। অবশ্য এখন পর্যন্ত নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ঘোষণা করেনি। এর আগে ১ সেপ্টেম্বর জাতীয় সংসদসের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য লতিফ সিদ্দিকী। এরপর ২ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী সাংবাদিকদের জানান, টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে তিনি অংশ নেবেন না। উল্লেখ্য, টাঙ্গাইল-৪ কালিহাতী উপজেলাতে বাড়ি হলেও কাদের সিদ্দিকী সব সময় টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) থেকে নির্বাচন করেন। ১৯৯৯ সালে এই আসন থেকে পদত্যাগ করেন তিনি। এরপর নতুন রাজনৈতিক পার্টি কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন।

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম