,

ভ্যাট পরিশোধের দায়িত্ব নিল বিশ্ববিদ্যালয়

news-image

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপরে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাত্রছাত্রীদের পরিশোধ করতে হবে না। বিশ্ববিদ্যালয়গুলোই এই কর পরিশোধ করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন 'বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি'র এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
শুক্রবার বিকেলে গুলশানে ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শেখ কবির হোসেন সভায় সভাপতিত্ব করেন।
 
সভা শেষে শেখ কবির হোসেন বলেন, বুধবার এনবিআর এর ঘোষণার পর শিক্ষার্থীদের ওপরে কোনোভাবেই আর ভ্যাট বর্তায় না। বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডের ওপরই এ দায়িত্ব বর্তায়। কি করে ভ্যাট পরিশোধ করা হবে তা ট্রাস্টি বোর্ড সদস্যরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তিনি ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান।
vat
 
তিনি বলেন, আশা করছি ছাত্রছাত্রীরা আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যাবে। তারা লেখাপড়ায় মনোযোগি হবে। তবে টিউশন ফি'র আরোপিত এই ভ্যাট প্রত্যাহারের দাবিটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
শেখ কবির হোসেন বলেন, এনবিআরের প্রজ্ঞাপন ও প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ভ্যাট এখন বিশ্ববিদ্যালয়ের ওপর বর্তায়। এখানে আর ছাত্রদের কোনো সম্পৃক্ততা নেই। তবে এনবিআর যে প্রজ্ঞাপন জারি করেছে, তা পূনরায় বিবেচনা করে দেখার অনুরোধ করেন তিনি। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আদৌ ভ্যাট প্রযোজ্য হয় কি না। এই প্রতিষ্ঠানগুলো ট্রাস্টের অধীনে চলে। বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান। আমরা ভোক্তা নই, সেবা গ্রহণ করি না। যারা সেবা গ্রহণ করে তারাই কেবল ভ্যাটের আওতায় আসে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'তোমরা শান্তিপূর্ণভাবে ক্লাস পরীক্ষায় অংশ নেওয়া শুরু করো।'

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ