,

২৫ লাখ রুপি!

news-image

এরই মধ্যে অনেকেই জেনেছেন, বলিউডের ছবিতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। নতুন খবর হলো, বিষ্ণু দত্তের 'গাওয়াহ : দ্য উইটনেস'-এ অভিনয়ের জন্য ২৫ লাখ রুপি পাচ্ছেন এই অভিনেত্রী। ফারিয়া বলেন, 'টাকাটা বড় বিষয় নয়, ওরা আমাকে যথেষ্ট সমীহ করছে। ওদের ছবিতে অভিনয় করছি-এটাই বড় ব্যাপার। বলিউডে অভিনয়, আমার পারিশ্রমিক-সব কিছুই দেখাশোনা করছে জাজ মাল্টিমিডিয়া।'

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, অরবিন্দ ক্রিয়েশনসের কাস্টিং ডিরেক্টর যোসেফ অপূর্বর সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। ফারিয়াকে ২৫ লাখ রুপিই দেবে ওরা। প্রতিষ্ঠানটি যদি ফারিয়াকে নিয়ে আরো ছবি করে, তখন পারিশ্রমিক বাড়ানো হবে বলেও কথা হয়েছে।

কথা চূড়ান্ত হলেও এখনো চুক্তি হয়নি। ১৯ বা ২০ সেপ্টেম্বর ভারতে গিয়ে ছবিটিতে চুক্তিবদ্ধ হবেন ফারিয়া। অক্টোবরেই শুটিং। ইমরান হাশমি, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো অভিনেতার সঙ্গে কাজ করবেন, এটি নিয়ে বেশ এক্সাইটেড ঢাকার ছবিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই নায়িকা।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু