,

বন্যায় শেষ সম্বলটুকু হারিয়েও পুষ্যিদের আগলে রাখলেন জাপানি দম্পতি

news-image

কুকুর যে প্রভুভক্ত তা কে না জানে! কিন্তু মানুষও যে পুষ্যি সারমেয় অন্ত প্রাণ হতে পারে সেটা প্রমাণ করলেন এক জাপানি দম্পতি। বন্যায় শেষ সম্বলটুকু  হারিয়েও পুষ্যিদের বুকে আগলে রেখেছিলেন তাঁরা। ভাগ্যিস উড়ে এল এক হেলিকপ্টার।
টানা বৃষ্টিতে ভাসছে জাপানের জোসো সিটি। নদী  উপচে মহল্লার পর মহল্লা জলের তলায়। মাঝে দ্বীপের মতো জেগে রয়েছে শুধু কয়েকটি বাড়ির চাল। শেষ সম্বলটুকুও গেছে। প্রাণ বাঁচাতে তাই বাড়ির চালাতেই আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধ এই দম্পতি। তবে একা নয়।
100

ঘোর বিপদেও পুষ্যি কুকুর দুটিকে ভোলেননি ওঁরা। পুষ্যি দুটিকে বুকে আঁকড়েই ডুবু ডুবু বাড়ির চালায় কোনও রকমে পড়েছিলেন স্বামী-স্ত্রী। গোটা এলাকায় তখন চক্কর দিচ্ছে উদ্ধারকারী সেল্ফ ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার। শেষ পর্যন্ত সেই দলের সদস্যদেরই নজর পড়ে ওই দম্পতির ওপর। এক লহমায় অনেকটাই নিচে নেমে আসে হেলিকপ্টার। তড়িঘড়ি ঝাঁপিয়ে পড়েন এক উদ্ধারকারী। পুষ্যিকে আঁকড়ে থাকা মহিলাকে প্রথমে হেলিকপ্টারে টেনে তোলেন ওই উদ্ধারকারী। এরপর গৃহকর্তার পালা। তিনিও আর এক পুষ্যিকে বুকে আগলেই উদ্ধারকারীর হাত ধরে একটু একটু করে  উঠে আসেন হেলিকপ্টারে। বানভাসি পূর্ব জাপানে বেশিরভাগ মানুষই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে, ব্যালকনিতে। তারই মাঝে উঠে এল মানবতার এই অনন্য নজির।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা