,

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে ৩ দিনের ছাত্র ধর্মঘট

news-image

সরকারের আশ্বাসকে 'বিশ্বাসযোগ্য নয়' বলে মনে করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। ভ্যাট প্রত্যাহারের দাবিতে তিন দিনের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'নো ভ্যাট অন এডুকেশন' এর অন্যতম সমন্বয়ক জ্যোর্তিময় চক্রবর্তী শুক্রবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে শনি থেকে সোমবার এই ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন। ভ্যাট শিক্ষার্থীরা নয় বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই পরিশোধ করবে, সরকারের এ আশ্বাসে সন্তুষ্ট নন জানিয়ে জ্যোর্তিময় চক্রবর্তী বলেন, ''সরকারের বা এনবিআরের ব্যাখ্যা অতি চতুরতাপূর্ণ। শিক্ষা মৌলিক অধিকার। এর ওপর আমরা কোনো ধরনের ভ্যাট চাই না।''campus


তিনি বলেন, ''অবিলম্বে টিউশন ফি'র ওপর থেকে ভ্যাট প্রত্যাহার ও বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য টিউশন ফি নির্ধারণের নীতিমালা প্রণয়নের দাবিতে আমরা ধর্মঘট পালন করব।''
বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে এই ধর্মঘট চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরে ধানমণ্ডি এলাকায় বিক্ষোভ মিছিলও করেন আন্দোলনকারীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি'র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। বুধবার রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে আন্দোলনকারীরা। এতে যানজটে পুরো রাজধানী কার্যত অচল হয়ে যায়।vat
এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতিতে জানায়, টিউশন ফি'র ওপর এই ভ্যাট আলাদা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে না বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারকে এই ভ্যাট পরিশোধ করবে।
'বিদ্যমান টিউশন ফি'র মধ্যে ভ্যাট 'অন্তর্ভুক্ত থাকায়' টিউশন ফি বাড়ার কোনো 'সুযোগ নেই' বলেও এতে উল্লেখ করা হয়।
এরপর রাতে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, ''এই ভ্যাট তো ছাত্রদের দিতে হবে না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে।''
 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু