,

আইএস এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আল-কায়েদা!

news-image

সিরিয়া ভিত্তিক সশস্ত্র সংগঠন আইএস এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আরেক সশস্ত্র সংগঠন আল-কায়েদা।
সংগঠনটির প্রধান আয়মান আল-জাওয়াহিরি এক অডিও বার্তায় জানান, আইএস এর স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদি কোনোভাবেই মুসলিম বিশ্বের নেতা হতে পারেন না।
বুধবারে প্রকাশিত হওয়া নতুন অডিও বার্তায় তিনি সিরিয়ায় আল-কায়েদা শাখা আল নুসরা ফ্রন্টকে আইএস এর ব্যাপারে পদক্ষেপ নেয়ার ব্যাপারে সরাসরি কিছু বলেন নি।
আগে আল-কায়েদার ইরাক শাখাই ছিলো আইএস। দুই বছর আগে তারা ভেঙ্গে আরো নতুন করে আত্মপ্রকাশ করে। জাওয়াহিরি অভিযোগ করেন, গাজা এবং প্যালেস্টাইনে মুসলিমদের জন্য কোনোরকম পদক্ষেপ নেয়নি আইএস।
বাগদাদির নিজেকে ইসলামের চতুর্থ খলিফা ঘোষণার বিষয়টি সবাইকে চমকে দেয়। আর এ বিষয়টি মুসলিমদের সঙ্গে আলোচনা না করেই করেছে বলে জানিয়েছে জাওয়াহিরি।
ন্যাশনানাল কাউন্টার টেরোরিজমের সাবেক পরিচালক ম্যাথিউ ওলসেন বলেন, এটা খুবই মজার বিষয় যে জাওয়াহিরি বাগদাদিকে সমর্থন দিচ্ছে না। এর মাধ্যমে প্রকাশ পায় যে তাদের মাঝে বিভক্তি কতটা চরমে। যদি আইএস এবং আল-কায়েদা একসঙ্গে কাজ করতো তবে সেটা খুবই ভয়াবহ হতো বলে জানান তিনি।
তাদের এই বিভক্তি আগেই টের পাওয়া গেলেও এখন সর্বোচ্চ পদস্থ নেতার ঘোষণায় সেটা আরো পরিস্কার হয়ে গেলো।
এবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন এই সশস্ত্র সংগঠনের মাঝে বিভেদ তৈরি করে যুদ্ধ বাধাতে পারে।
কাউন্টার টেরোরিজমের এক কমকর্তা জানান, ‘তাদের পারস্পরিক সংঘর্ষ আমাদের কাজ সহজ করে দেবে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা