,

এবার বাংলাদেশে আগ্রহী ইংলিশ মিডিয়া

news-image

ভারতের 'স্টার স্পোর্টসে'র পরে এবার ইংলিশ ব্রডকাস্টার 'স্কাই স্পোর্টস'ও বাংলাদেশের খেলা প্রচারে আগ্রহী হয়েছে। ইংল্যান্ড ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘স্কাই স্পোর্টস’ সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেটের সাথে দুই বছরের সম্প্রচার চুক্তিতে স্বাক্ষর করেছে।
ইংরেজি দ্য গার্ডিয়ান পত্রিকায় স্কাই স্পোর্টসের সাথে ইংলিশ ক্রিকেটের বোর্ডের এই চুক্তির খবরের শিরোনাম করা হয়েছে, ২০১৬ তে ইংল্যান্ডের বাংলাদেশ সফর সরাসরি দেখাবে স্কাই স্পোর্টস।' ২০১৬ সালের অক্টোবর থেকে নভেম্বরের এই সিরিজে দুইটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ এক বছর আগেই তা নিয়ে আগ্রহী হয়ে উঠেছে ইংরেজ মিডিয়া।
এমনিতে নাক উচু স্বভাবের ইংলিশ মিডিয়ার এমন আগ্রহের পেছনে গত বিশ্বকাপ ও এর পরের কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যই যে মূল কারণ সে কথাতো বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা