,

ব্রাহ্মণবাড়িয়ার অংশে এখনো সিঙ্গেল লাইন : লাইনচ্যুতের ঘটনায় সিডিউল বিপর্যয় ঘটে

news-image

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গেল লাইনের কারণে ঢাকা-চট্টগ্রম রেলপথে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় সিডিউল বিপর্যয় ঘটে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন। আজ শুক্রবার বেলা ১১টায় আখাউড়া-লাকসাম রেলপথ পরিদর্শনে এসে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার অংশে এখনো ডাবল লাইন চালু হয়নি। এর ফলে এই সিঙ্গেল লাইনে ট্রেন লাইনচ্যুত হলে প্রায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।
তিনি আরো বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঘরমুখো মাুনষের যাত্রা নির্বিঘœ করতে পূর্বাঞ্চল রেলপথের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে করে ঈদের আগ মুহূর্তে কোনো ট্রেন লাইনচ্যুতের ঘটনা না ঘটে।
আগামী জানুয়ারি মাসে রেলওয়েতে নতুন ২৭০টি বগি যুক্ত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নতুন বগিগুলো সংযোজন হলেই রেলওয়ের আসনযুক্ত টিকিট সংকট কেটে যাবে।
এ সময় ফিরোজ সালাউদ্দিনের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক কাজী রফিকুল ইসলাম, রেলওয়ের ব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মকবুল হক, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ