,

সরাইলে অস্ত্র ও ছুরিসহ ডাকাত গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্র ও ছুরিসহ উজ্জল (২৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের গোনাউড়া কবরস্থানের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল উপজেলার বড় গোনাউড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল গোনাউরা কবরস্থানের পাশে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি ছুরিসহ উজ্জলকে গ্রেফতার করে। তবে উজ্জলের বাকি তিন সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, গ্রেফতারকৃত উজ্জলের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৮টি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ