বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনাট্য না পড়েই ছবি সই করেন ক্যাটরিনা কাইফ! বলিউডে পথ দেখানোর জন্য সালমানকে ধন্যবাদ সোনাক্ষীর

news-image

ক্যাটরিনা কাইফের বলিউডে জমি পেতে এত সময় লাগল কেন? কেরিয়ারের শুরুর দিকে তাঁর ছবি লাগাতার ফ্লপই বা কেন হত? কারণটা মুখ ফুটে এত দিনে কবুল করেছেন নায়িকাই। বলছেন, চিত্রনাট্য না শুনেই ছবিতে সই করে দিতেন তিনি। হঠাৎ এ রকম কথা কেন বলছেন নায়িকা?
এমনিতেই মুখের উপরে স্পষ্ট কথা বলে দেওয়ার জন্য ক্যাটরিনার একটা দুর্নাম বলিউডে আছেই। এবার সেটা ফের নতুন করে প্রমাণ করলেন তিনি। সাংবাদিকদের জেরার মুখে এক গাল হেসে জানিয়ে দিলেন, “কেরিয়ারের শুরুর দিকের অনেক বারই চিত্রনাট্য না শুনে একের পর এক ছবি সই করেছি। ভাল করে ভাবনা-চিন্তা করিনি। তাতে যা হবার, তাই হয়েছে। ব্যানার ভাল হলেও ছবিটা ফ্লপ করেছে।”
katrina_kaif__259532670
কোন কোন ছবির ক্ষেত্রে এমনটা হয়েছে? এ বারেও একেবারে কাটা কাটা জবাব দিয়েছেন ক্যাটরিনা। বলেছেন, “সঠিক মনে পড়ছে না। তবে ওয়েলকাম, সিংহ ইজ কিঙ্গ— সবকটা ছবিই তালিকায় থাকবে।” ক্যাটরিনার দাবি, সেই সময়ে তিনি খুব একটা বেছে বেছে ছবি করার মতো জায়গাতেও ছিলেন না। ফলে ব্যানার ভাল হলে, বিপরীতে ডাকসাইটে নায়ক থাকলে শুধুমাত্র গল্পটা শুনেই সই করে দিতেন চুক্তিপত্রে। সেরকমটা হয়েছিল ‘ওয়েলকাম’ ছবি করার সময়েও। “আমায় জানানো হয়েছিল, আমিই না কি ছবির নায়িকা! তার পর ছবিটা করতে গিয়ে দেখলাম, আমি খুব বেশি হলে একটা গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করছি”, বলছেন ক্যাটরিনা। পাশাপাশি, আরেকটা কথাও স্বীকার করছেন নায়িকা। বলছেন, সেই সময়ে বলিউডে চুক্তিপত্রের সঙ্গে চিত্রনাট্য দিয়ে দেওয়া হত না। এই রেওয়াজটা শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। তাই চিত্রনাট্য হাতে পেতেন না বলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন না তিনি। অবশ্য, শুধুই সেই সময়ে নয়। এখনও ক্যাটরিনা চিত্রনাট্য না পড়েই ছবি সই করেন! তাহলে কি ঠাণ্ডা মাথায় পুরো চিত্রনাট্যটা শোনা, তার পর সিদ্ধান্ত নেওয়া— এ সব ক্যাটরিনার ধাতে নেই? নইলে শুরুর দিকের ভুলটা এখনও কেন শুধরে নিচ্ছেন না নায়িকা? “কোনও কোনও ছবির ক্ষেত্রে চোখ বন্ধ করে ভরসা করা যায়! যেমন, যব তক হ্যায় জান বা এক থা টাইগার”, সহাস্য জবানবন্দি ক্যাটরিনার!

বলিউডে পথ দেখানোর জন্য সালমানকে ধন্যবাদ সোনাক্ষীর 

দেখতে দেখতে বলিউডে পা রেখেছেন ৫ বছর হয়ে গেছে। তাও শুরুর দিকের কথা ভুলতে পারেননি সোনাক্ষী সিনহা। তিনি জানিয়েছেন, রুপালি দুনিয়ায় যাত্রা শুরুর সময় তাঁকে পথ দেখিয়েছিলেন সুপারস্টার সালমান খান। এজন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
এই মুহূর্তে বুদাপেস্তে তাঁর আসন্ন ছবি "ফোর্স-২"-এর শ্যুটিংয়ে ব্যস্ত শত্রুঘ্ন-কন্যা। সোনাক্ষী টুইটারে লিখেছেন, বলিউডে তাঁর পথচলা শুরু হয়েছিল "দাবাং" খানের হাত ধরেই। ছবিটির সহ প্রযোজক ছিলেন আরবাজ খান।
sonakhi
দাবাং থেকে "ফোর্স ২".. ৫ বছরের এই যাত্রায় পথ দেখানোর জন্য টুইটারে সালমান খান @BeingSalmanKhan এবং আরবাজ খানকে @arbaazSkhan ধন্যবাদ দিয়েছেন তিনি।
৫ বছরে ১৩ টি ছবি করে ফেলেছেন সোনাক্ষী। ৫ বছর ধরে তাঁর পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক