বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রান্নাকে সুস্বাদু করার সাতটি ম্যাজিক , পেশিশক্তি চান? আপেল আর সবুজ টমেটো খান

news-image

রান্না একটি শিল্প৷ কিন্তু সবসময় নিপুন হয় না শিল্পকর্ম৷ ঠিক তেমনই রাঁধুনীও সব রান্না সবসময় সুস্বাদু করতে পারেন না৷ অথবা সবসময় মনোসংযোগ ঠিক হয় না৷ তার ফলে সমস্যা হয় নানা রকম৷ বাড়িতে অতিথি আসলে শুধু রান্না নয়, ঘরে থাকে আরও অনেক কাজ৷ সেইসব কাজের মধ্যে রান্না করতে গিয়ে কখন খাবার পুড়ে যায় বা গলে যায়৷ আর আপনারও মাথায় হাত! চিন্তার কোনও কারণ নেই৷ আপনার রান্নার স্বাদ ফিরিয়ে আনার অনেক কৌশল রয়েছে৷ জেনে নিন সেগুলি কি৷ তাহলে আর কখনওই আপনাকে চিন্তা করতে হবা না রান্না নিয়ে৷

১) মাংসের ঝোল বেশি পাতলা হয়ে গিয়েছে? কিংবা খেতে ঠিক ভালো লাগছে না, ঝাল বেশি হয়েছে, মশলা কষানো না হওয়ায় গন্ধ আসছে কাঁচা মশলার, অথবা মশলা পুড়ে গিয়ে তেতো হয়ে গিয়েছে? আর আপনার চিন্তার কিছু নেই। কিছুটা পিয়াজ বেরেস্তা করুন৷ পিয়াজ ভাজার সময়েই মাঝে দিয়ে দিন আস্ত গরম মশলা। এবার এই ভাজা বেরেস্তা দিয়ে দিয়ে দিন আপনার বেস্বাদ রান্নায়। এবার ভালো করে নেড়ে, আঁচ কমিয়ে ঢেকে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। ঝোলের সমস্ত সমস্যা কমে আসবে অনেকটা৷
২) মাংসের ঝোলের তরকারিতে খুব বেশি নুন বা ঝাল দিয়ে ফেলেছেন? এত বেশি যে মুখেই দেওয়া যাচ্ছে না? কোনও সমস্যা নেই৷ ওই রান্নায় দিন দুধ। সঙ্গে সামান্য চিনি। তারপর ঢাকা দিয়ে অল্প আঁচে রাখুন। অতিরিক্ত নুন ও ঝাল দুটোই কমে যাবে।
৩) গ্রিল চিকেন, শিক কাবাব বা অন্য যে কোনও কাবাব জাতীয় খাবার বানিয়েছেন শখ করে? কিন্তু খেতে খুব বাজে হয়েছে? বেশি পুড়িয়ে ফেলেছেন বা নুন-মশলা অতিরিক্ত হয়ে গিয়েছে? চিন্তার কিছু নেই, এই সমস্যারও সমাধান রয়েছে। এমন খাবারের সঙ্গে পরিবেশন করুন একটি বিশেষ রায়তা। টক দইকে চিনি, সামান্য নুন, চাট মশলা, মিহি ধনে পাতা-পুদিনা পাতা কুচি ও সরষে তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই রায়তা কাবাব জাতীয় খাবারের সব ত্রুটিকে ঢেকে দিতে পারে।
৪) আলুর চপ, পরোটা ইত্যাদি তৈরি করেছেন কিন্তু স্বাদ ভালো হয় নি? মশলা কম হয়েছে? ওপরে ছড়িয়ে দিন আপনার প্রিয় যে কোনও স্বাদের চাট মশলা। সুস্বাদু হয়ে উঠবে আপনার তেলে ভাজা।
৫) ফ্রায়েড রাইস, পোলাও বা বিরিয়ানি বেশি নরম হয়ে গিয়েছে? গলে গিয়েছে চাল? এটাকে আবার ঝরঝরে করে তুলতে চান? ছড়ানো কোন পাত্রে খাবারটি ঢেলে ফ্যানের নিচে শুকাতে দিন। খুব ভালো করে ঠাণ্ডা হয়ে গেলে অনেকটা ঝরঝরে হয়ে আসবে,তখন ছড়ানো কড়াইতে গরম করে নিন। ব্যাস আবার তৈরি আপনার ঝরঝরে ফ্রায়েড রাইস৷
৬) তেলে ভাজা জাতীয় স্ন্যাক্স তৈরি করেছেন, কিন্তু স্বাদ হয়নি? অথবা রান্না খারাপ হয়ে গিয়েছে? সঙ্গে পরিবেশন করুন একটি বিশেষ সস। সম পরিমাণ মেয়নেজ ও টমেটো কেচাপ নিন। সঙ্গে যোগ করুন খানিকটা চিলি সস, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও জল। ভালো করে ফেটিয়ে নিন মিশ্রণটিকে। এই দারুণ সস দিয়ে খেলে সমস্ত বাজের খাবারও সুস্বাদু মনে হবে।
৭) মাছের ঝোলে আঁশটে গন্ধ পাচ্ছেন? ঝোলের মধ্যে টমেটো টুকরো করে দিয়ে দিন। তারপর ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে দিন অনেকটা ধনেপাতার কুচি। এবার ঢাকা দিয়ে রাখুন। তাহলেই দেখুন আঁশটে গন্ধ ভ্যানিশ হয়ে গিয়ে ঝোলে পাবন সুন্দর গন্ধ।.dpuf


পেশিশক্তি চান? আপেল আর সবুজ টমেটো খান

আমেরিকার লোয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পেশির সুগঠনের উপায় খুঁজে পেয়েছে। তারা আপেল এবং সবুজ টমেটোতে দুটো প্রাকৃতিক উপাদান পেয়েছেন যা পেশির বয়স ধরে রাখতে সহায়তা করে। মূলত পেশিকে দুর্বল করে দেওয়া বিশেষ এক প্রোটিন খুঁজতে গিয়েই এ আবিষ্কার করে ফেলেন তারা। এটিএফ৪ নামের প্রোটিন পেশির প্রোটিন সিনথেসিস, শক্তি এবং সামর্থ্য কমাতে থাকে। এটি খুঁজতে গিয়ে আপেলে খুঁজে পান আরসোলিক এসিড। আর সবুজ টমেটোতে পেয়েছেন টোমাটিডাইন। এ দুটো উপাদান পেশিকে শক্তি প্রদান করে এবং বয়সের সঙ্গে পেশির বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়।apple and green tomato

প্রধান গবেষক ক্রিস্টোফার অ্যাডামস জানান, আরসোলিক এসিড এবং টোমাটোডাইন পেশির দুর্বলতায় দারুণ কার্যকর হয়ে হঠে। আবার বয়স বাড়ার সঙ্গে পেশি দুর্বল হতে থাকলেও উপাদান দুটি ক্রিয়াশীল হয়। বয়স্কালে পেশির দুর্বলতা ঠিক কি কারণে ঘটে তা বুঝতে এ দুটি উপাদানকে কাজে লাগানো যাবে বলেও মনে করেন তিনি। উপাদান দুটি ইঁদুরের ওপর প্রয়োগ করে দেখা গেছে, তাদের পেশির দুর্বলতা ১০ শতাংশ হারে কমে গেছে। জার্নাল অব বায়োলজিক্যার কেমিস্ট্রি-তে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক