,

বাংলাদেশের চাকরি ‘সুরক্ষিত’ই ভাবেন হাথুরু

news-image

কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের উদ্বেগ বাড় বাড়ন্ত। উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশের এই সফল কোচের দিকে নাকি হাত বাড়িয়েছে খোদ তার নিজের দেশ।
বিসিবি আগেই জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। বৃহস্পতিবার হাথুরুসিংহে নিজে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তার দেশের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব তিনি এখনো পাননি।
বাংলাদেশের দায়িত্ব নিয়ে নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবেই। তার অধীনেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের স্বাদ নেওয়ার পর বাংলাদেশ ঘরের মাঠে হয়ে উঠেছে রাজা। পাকিস্তানকে ওয়ানডে সিরিজে অবলীলায় ‘ধবলধোলাই’ করার পর ভারত আর দক্ষিণ আফ্রিকার মতো দুই পরাশক্তিকে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। কোচ হয়ে দলকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন বলেই ক্রিকেট বিশ্বে তাকে নিয়ে সৃষ্টি হয়েছে দারুণ আগ্রহ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ক্রান্তিকাল অতিক্রম করা শ্রীলঙ্কাও মনে করে, কোচ হিসেবে ঘরের ছেলে হাথুরুকে পেলে মন্দ হতো না।
হাথুরুর কাছে নিজের দেশের প্রস্তাবটা সব সময়ই গর্বের। সে কথা সোজা-সাপটাই জানিয়েছেন তিনি। কিন্তু বাংলাদেশের চাকরিটা তার কাছে অনেক ‘সুরক্ষিত’ই মনে হয়েছে তার। একইসঙ্গে তিনি দারুণ খুশি বাংলাদেশে কাজ করতে পেরে, ‘আমি এখনো শ্রীলঙ্কার তরফে কোনো প্রস্তাব পাইনি। তবে এটা ঠিক যে দেশের হয়ে কাজ করতে পারাটা সব সময়ই গর্বের। তবে আমি বাংলাদেশের চাকরিতে খুশি। যখন আপনার উপরস্থ কর্তারা আপনাকে ডেকে বলে ‘তোমার কাজে আমরা খুশি, তোমাকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে।’ এটা কিন্তু আপনার চাকরির সুরক্ষাই নির্দেশ করে। আমি মনে করি বাংলাদেশের চাকরিটা এই মুহূর্তে সুরক্ষিতই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দিকে তাকিয়ে আছেন হাথুরু। আশা করেন এই সিরিজে বাংলাদেশ এমন কিছু করবে, যা অতীতে কখনো করতে পারেনি। আশাবাদী তিনি বটে কিন্তু তাতে অস্ট্রেলিয়ার প্রতি শ্রদ্ধা এতটুকুও কমাচ্ছেন না তিনি, ‘অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দল। অস্ট্রেলিয়াতে খুব সম্ভবত প্রতিভা তৈরির সেরা পদ্ধতিটাই বিদ্যমান। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলাটা সব সময়ই কঠিন একটা বিষয়। এই সিরিজে সফল হতে হলে কিন্তু আমাদের পাহাড়সম চ্যালেঞ্জেরই মুখোমুখি হতে হবে।’

 


সূত্র : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা