,

আনসারুল্লাহ ভারপ্রাপ্ত প্রধানসহ আটক ৩

news-image

 ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ভারপ্রাপ্ত প্রধানসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর ফকিরাপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক তিনজন হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বর্তমান প্রধান আবুল বাশার, মিডিয়া উইং সদস্য জুলহাস বিশ্বাস এবং জাফরান আল হাসান। র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন হওয়া ব্লগার অভিজিৎ রায় এবং সিলেটে অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে কারান্তরীন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান জসিম উদ্দিন রাহমানির ছোট ভাই আবুল বাশার রয়েছেন, যিনি বর্তমান প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে সংগঠনটির দায়িত্ব পালন করছিলেন। আটক তিনজনকে বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ার।  তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ দুই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা