,

আমার এক নম্বর কাজ হবে ভালো ক্রিকেট খেলা

news-image

ভারত সফর থেকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য আত্মবিশ্বাস নিয়ে ফিরতে চান নাসির হোসেন। গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে এ ছাড়া আরো অনেক কথাই বললেন বাংলাদেশ 'এ' দলের সহ-অধিনায়ক
 

প্রশ্ন : অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে 'এ' দলের হয়ে আসন্ন ভারত সফর কতটা কাজে দেবে বলে মনে করেন?

নাসির হোসেন : আমার তো মনে হয়, খুব ভালো কাজেই দেবে। 'এ' দলের হয়ে জাতীয় দলের অনেক ক্রিকেটারও যাচ্ছেন। আমাদের প্রত্যেকের জন্যই এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকেই অস্ট্রেলিয়া সিরিজের আগে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে।

প্রশ্ন : টেস্ট দলে নিজের জায়গা পাকা করার তাগিদ অনুভব করছেন কতটা?

নাসির : আমি কিন্তু বাংলাদেশের সবশেষ টেস্টেও (মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ) খেলেছি। কাজেই এটা নিয়ে খুব বেশি ভাবছি না। সবচেয়ে বড় কথা হলো, যেখানেই খেলি না কেন, পারফর্ম করার চেষ্টা থাকে আমার। ভারত সফরেও এর ব্যতিক্রম হবে না। ওখানে গিয়েও আমার এক নম্বর কাজ হবে ভালো ক্রিকেট খেলা।

প্রশ্ন : ভারতও তো বেশ শক্তিশালী 'এ' দল গঠন করেছে। তা আপনি কেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন?

নাসির : এটা জানি যে ওদের বিপক্ষে খেলা আমাদের জন্য সহজ হবে না। সিরিজটি খুব কঠিন হবে। তবে ওদের দলে কে আছে কে নেই, সেটা আমাদের ভাবনার বিষয় নয়। আমরা চাই একটি কঠিন সিরিজ হোক। একই সঙ্গে এটাও আশা করি, প্রতিপক্ষ যেন খুবই শক্তিশালী একটি দল হয়।

প্রশ্ন : 'এ' দলের অধিনায়কত্ব পাওয়াটা মমিনুল হকের জন্য একেবারেই নতুন ব্যাপার। তিনি দায়িত্বটা কতটা ভালোভাবে পালন করতে পারবেন বলে মনে করেন?

নাসির : এটা বলতে পারি যে কাজটা ওর জন্য কঠিন কিছু হবে না। কারণ দলে যারা আছে, সবাই অভিজ্ঞ। কার কী দায়িত্ব, তা সবাই জানে। অনেকেই অনেক দিন ধরে খেলছে। আশা করি কোনো ঝামেলা হবে না। আর সহ-অধিনায়ক হিসেবে আমার জায়গা থেকে যতটা সাহায্য দরকার, সেটা তো আমি ওকে করবই।প্রশ্ন : এই সফরের জন্য দলীয় কোনো লক্ষ্য স্থির করেছেন আপনারা?

নাসির : দলীয় বলুন কিংবা ব্যক্তিগত, লক্ষ্য আমাদের একটিই- ভালো খেলা। আগেও বলেছি, অস্ট্রেলিয়া সিরিজের আগে এটি আমাদের জন্য প্রস্তুতির দারুণ সুযোগ। এ জন্যই হয়তো এই দলে জাতীয় দলের খেলোয়াড় রাখা হয়েছে অনেক। ভারতীয় 'এ' দলের বিপক্ষে ওদের মাটিতে খেলতে পারাও দারুণ ব্যাপার। সেখানে ভালো কিছু করতে পারলে অস্ট্রেলিয়া সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাসও থাকবে আমাদের।

প্রশ্ন : এই সফরে এক দিনের ম্যাচ যেমন আছে, তেমনি তিন দিনেরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনারা শুধুই টেস্ট খেলবেন। তা ভারত সফরে কোন ফরম্যাটে আপনাদের মনোযোগ বেশি থাকবে?

নাসির : দুই ফরম্যাটেই মনোযোগ থাকবে। আগে ওয়ানডে সিরিজটি জিততে চাই। তারপর না হয় তিন দিনের ম্যাচগুলো নিয়ে ভাবা যাবে। বড় দৈর্ঘ্যের ম্যাচ দুটো পরে হওয়াতে ভালোই হয়েছে। কারণ ওই দুটো খেলে এসেই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা