,

জার্মানির সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে ডেনমার্ক

news-image

অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে জার্মানির সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ডেনমার্ক। বুধবার দেশটির একটি সীমান্তে প্রায় সাড়ে তিনশ’ অভিবাসীকে ট্রেন থেকে জোর করে নামিয়ে দেয়ার পর এ সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। জার্মানি-ডেনমার্কের মধ্যে সংযুক্ত একটি সড়কও বন্ধ করে দিয়েছে ড্যানিশ পুলিশ।
সীমান্ত শহরে প্যাডবোর্গে থামিয়ে দেয়া এসব লোকের গন্তব্য সুইডেন বলে জানিয়েছেন তারা। রেল থেকে নামার পর এরা পায়ে হেটে সুইডেনের দিকে যাত্রা শুরু করে।
এ সব শরণার্থীর অনেকেই ট্র্রেন থেকে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কারণ তারা ডেনমার্কে নিবন্ধিত হতে ইচ্ছুক নন। শরণার্থীদের সবচেয়ে পছন্দের গন্তব্য হচ্ছে সুইডেন। কারণ দেশটি সিরিয়ান সব আশ্রয়প্রার্থীকে আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শুধু চলতি সপ্তাহেই প্রায় তিন হাজার অভিবাসী ডেনমার্কে প্রবেশ করেছেন। তবে এইসব অভিবাসীর বেশিরভাগই ডেনমার্কে নিবন্ধিত হতে রাজি নন। তারা যেতে চান ডেনমার্ক হয়ে সুইডেন কিংবা জার্মানিতে। রেল কর্মকর্তার বলছে, জার্মানি থেকে কোনো রেল আসছে না। পাসপোর্ট চেকের কারণে এ ধরনের সমস্যা তৈরি হয়েছে। ড্যানিশ পুলিশ বলছে, অভিবাসীরা ডেনমার্কে রেজিস্ট্র্রেশন করছে না। যে কারণে তাদেরকে আটকানো হচ্ছে। সুইডেনে প্রবেশের আগে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে।


ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ শরণার্থী সংকটের পাশাপাশি অভিবাসন সংকট মোকাবিলা করছে। অভিবাসীরা সুইডেন মুখে যাত্রা শুরু করলে এ সংকট তৈরি হয়। এমনিতেই আমাদের ওপর চাপ আছে রাজনৈতিক আশ্রয় দেবার জন্য। এর ওপর শরণার্থী সংকট এসে যোগ হয়েছে। ডেনমার্কের নতুন মধ্য-ডানপন্থী সরকারও অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। চলতি বছরের জুনের নির্বাচনে জয়ী হওয়ার পর দেশটির সরকার নতুন অভিবাসীদের সুযোগ-সুবিধা কমিয়ে দিয়েছে। অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউরোপ এখন অভিবাসন সংকট মোকাবিলা করছে। ইউরোপীয় ইউনিয়ন ১ লাখ ২০ হাজার অভিবাসীকে ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর মাঝে ভাগ করে দিতে বলেছে। ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। এদিকে, সিরিয়া থেকে ১২ হাজার শরণার্থীকে নিজ দেশে জায়গা দেওয়ার ঘোষণা দিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবট।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা