,

৬ জিবি র‍্যাম তৈরি করছে স্যামসাং

news-image

স্যামসাংয়ের তৈরি র‍্যামঅ্যাপলের নতুন আইফোন যখন প্রযুক্তি বিশ্বে হইহই ফেলেছে তখন অ্যাপলের প্রতিদ্বন্দ্বী স্যামসাং স্মার্টফোনের জন্য ছয় জিবির র‍্যাম তৈরির কথা জানিয়েছে। স্মার্টফোন ও ট্যাবে ব্যবহারের উপযোগী বিশ্বের প্রথম ছয় জিবি র‍্যাম তৈরির কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এ উদ্যোগ সফল হলে হালকা-পাতলা পিসি ও ডিজিটাল যন্ত্রপাতিতেও এর ব্যবহার দেখা যাবে।
স্যামসাং টুমরো ব্লগ পোস্টে এক ব্লগে স্যামসাং জানিয়েছে, ১২ জিবি এলপিডিডিআর৪ তৈরি শুরু করেছে তারা। এটি ২০ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তির ওপর তৈরি হবে এবং দেড় জিবি পর্যন্ত তথ্য ধারণ করতে পারবে। এ ধরনের দুটি বা চারটি চিপ একত্রে করে মোবাইল যন্ত্রের জন্য ​৩ জিবি ও ৬ জিবি র‍্যাম তৈরি করতে পারবে স্যামসাং।
স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, ২০ ন্যানোমিটার প্রযুক্তির ৮জিবি এলপিডিডিআর৪ র‍্যামের তুলনায় ১২ জিবি র‍্যাম ৩০ শতাংশ দ্রুতগতির হবে। এ ছাড়াও পিসিতে ব্যবহৃত ডিডিআর ৪ ডিআরএমের তুলনায় এ​র গতি হবে দ্বিগুণ ও ২০ শতাংশ কম শক্তি খরচ করবে।
৪ জিবি র‍্যামের স্মার্টফোন এখন বাজার দখল করতে শুরু করেছে। স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৬এজ প্লাস, নোট ৫, ওয়ান প্লাসের ওয়ান প্লাস ২ ও আসুসের জেন ফোন ২ তে চার জিবি র‍্যাম রয়েছে। আগামী ক​য়েক বছরের মধ্যেই ছয় জিবি র‍্যামের স্মার্টফোন বাজারে দেখা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা