,

মেহেরপুরে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

news-image

মেহেরপুর সদর থেকে ভারতীয় শাড়ি বোঝাই একটি ট্রাক আটক করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি গ্রাম থেকে শাড়িবোঝাই ট্রাকটি আটক করা হয়। তবে এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা এই শাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষাধিক টাকা।
 
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, মুজিবনগর সীমান্ত এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় শাড়ি নিয়ে একটি ট্রাক ঢাকা রওনা হয়। মেহেরপুর শহর পাড় হওয়ার সময় পুলিশের এটিএসআই আনছার আলীর ট্রাকটি দেখে সন্দেহ হলে তিনি মোটরসাইকেল নিয়ে ট্রাকের পিছু নেন। ট্রাকচালক এ সময় গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে এক পর্যায়ে আমঝুপি গ্রামের একটি গলির ভেতর ট্রাক ফেলে চালক, হেলপার ও চোলাচালানীরা পালিয়ে যায়। সেখান থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে