,

জেগে উঠেছে প্রিন্স হ্যারির পুরনো প্রেম

news-image

প্রিন্স হ্যারি ও চেলসি ডেভি যখন তাদের ৭ বছরের উষ্ণ সমপর্কের ইতি টেনেছিলেন, বন্ধুদের কাছে ডেভি কঠোরভাবেই বলেছিলেন, যাত্রা শুরু করে দিয়েছে জাহাজ। অর্থাৎ সমপর্কে পুনরায় ফিরে যাবার সুযোগ নেই। কিন্তু জিম্বাবুইয়ান অভিজাত ঘরের সন্তান চেলসি ডেভি আবারও প্রিন্স হ্যারির সঙ্গে সমপর্ক পুনঃস্থাপনের বিষয়টি বিবেচনা করছেন। সামপ্রতিক এক আফ্রিকা সফরে প্রিন্স হ্যারি আবারও তার পাণিপ্রার্থনা করেছেন। এরপরই চেলসি সাড়া দেয়ার কথা ভাবছেন বলে জানা গেছে। এ খবর দিয়েছে বৃটেনের ডেইলি মেইল। ২০১১ সালে ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজের বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার কিছু সময় পরই আলাদা হয়ে যান ডেভি ও হ্যারি। যদিও তারা পরসপরের বন্ধু হয়েই ছিলেন। এরপর বহু সুন্দরী নারীর সান্নিধ্য পেতে দেখা গেছে হ্যারিকে। সর্বশেষ অভিনেত্রী ও মডেল ক্রেসিডা বোনাসের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। যদিও গত বছর তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। অপরদিকে চার্লস গুডের সঙ্গে সিরিয়াস এক সমপর্কে জড়িয়েছিলেন ডেভি। কিন্তু সে সমপর্কেরও ইতি ঘটে এ বছরের জানুয়ারিতে। ৩১ বছর বয়সী হ্যারি বেশ কয়েকবার বিয়ে করে থিতু গাঁড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কিছু সূত্র নিশ্চিত করেছে যে, প্রিন্স সমপ্রতি দক্ষিণ আফ্রিকায় চেলসি ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন। দ্য সান পত্রিকা তাদের এক বন্ধুকে উদ্ধৃত করে বলেছে, এ জুটি নিজেদের সমপর্ককে আরেকটি সুযোগ দেয়ার বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তবে দ্য মেইলকে আরেকটি সূত্র বলেছে, আবারও গাঁটছাড়া বাঁধতে হলে আরও অনেক কিছু করতে হবে তাদের উভয়কেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে