,

এবার নতুন অবতারে… স্লিম-ট্রিম পরিণীতি চোপড়া

news-image

গুবলু-গাবলু টু স্লিম-ট্রিম। এমনই রূপান্তর পরিণীতি চোপড়ার চেহারায়। ছ'মাস পুরো বেপাত্তা ছিলেন। আচমকা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছেন। আর তা দেখেই চমকে গিয়েছেন সবাই। ৬০ কেজি থেকে সাইজ জিরো লুক!
নাহ! কেউ প্রথমে চিনতে পারেননি পরিণীতিকে। আলিয়া ভাট-শ্রা কাপুরের মতো ‘স্কিনি' বনে গিয়েছেন একবারে। তাঁর রোগা হওয়ার রহস্য কী? রহস্য উন্মোচন নিজেই করেছেন নায়িকা। জানিয়েছেন, ওজন কমাতে মেনে চলেছেন কঠোরতম ডায়েট। কীভাবে সেই ডায়েট মানবেন তা শিখতে এক মাসের ট্রেনিং নিয়েছেন অস্ট্রিয়ায়। ‘ডিটক্স প্রোগ্রাম' নামে ওই ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার খরচ আনুমানিক পাঁচ থেকে দশ লাখ টাকা। শুধু পরি নন, আদিত্য কাপুর, যশ রাজ ফিল্মের প্রধান আদিত্য চোপড়া ও রানি মুখার্জিও নাকি ডিটক্স প্রোগ্রামে গিয়ে রোগা হওয়ার উপায় শিখে এসেছেন। বলিউড সূত্রে খবর, ট্রেনিং শুরুর আগে রোগীকে প্রচুর টেস্ট করাতে হয়। এইসব টেস্টের রিপোর্ট দেখে বিশেষজ্ঞরা বুঝে নেন রোগীর ধাত। তারপর তাঁর ওজন ও ধাত বুঝে তৈরি করা হয় স্পেশাল ডায়েট চার্ট। তবে রোগীকে সেই চার্ট কঠোরভাবে মেনে চলতে হয়। অসম্ভব জাঙ্ক ফুড খেতে ভালবাসতেন পরিণীতি। সঙ্গে ছিল মোটার ধাতও। বলিউডে ভাল অভিনেত্রী হিসাবে নাম করলেও গোলগাল চেহারার জন্য সুন্দরী-তন্বী নায়িকাসুলভ রোল পাচ্ছিলেন না। ‘হট' ড্রেসে পরিকে ভাল লাগে না, এমন নেগেটিভ তকমা মুছে ফেলতেই শরীর থেকে মেদ ঝরিয়ে ‘ফ্যাট টু ফিট' হয়ে গেছেন ‘ইশকজাদে' স্টার।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে