,

দুনিয়ার রঙ্গ-তামাশা হচ্ছে শয়তানের ধোকা : হ্যাপী

news-image

সম্প্রতি চলচ্চিত্রকে বিদায় জানানো আলোচিত তারকা নাজনীন আক্তার হ্যাপী এবার সকল মুসলমান ভাইবোনদের নামাজের আহবান জানালেন। আজ বুধবার সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আহবান জানান। এসময় তিনি দুনিয়ার রঙ্গ-তামাশাকে শয়তানের ধোকা হিসেবে উল্লেখ করেন। তাঁর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

'আচ্ছা, আযান শোনার পরেও আমরা কিভাবে নামাজ আদায় থেকে দূরে থাকি? আমাদের মনে কি একটুও ভয় লাগে না? এই কাজ, সেই কাজ করে নামাজকেই দূরে ঠেলে দেই? যে নামাজ বেহেস্তের চাবি। আমরা সবকিছু করার সময় পাই অথচ নামাজ আদায়ের ক্ষেত্রে কোনও সময় নেই ! বাহ ! দুনিয়া আমাদের কাছে কতই না দামি হয়ে গেল ! যেই দুনিয়া মহাসমুদ্রের তীরে শুধু বালি দিয়ে প্রাসাদ বানানোর মতো, যেটা পরবর্তী ঢেউ আসার সঙ্গে সঙ্গেই সাগরে ভাসিয়ে নিয়ে চলে যাবে এবং আর কোনও অস্তিত্ব খুজে পাওয়া যাবে না। আমরা এই দুনিয়ার মোহেই পড়ে আছি! ভাল পথে চলতে কি খুব কষ্ট? আমরা সময়মত টিভিতে সিরিয়াল দেখতে পারছি, ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে কথা বলতে পারছি, সিনেমা হলে বসে সিনেমা দেখতে পারছি, খাওয়া দাওয়া ভুলে গিয়ে রঙিন দুনিয়ায় মত্ত হতে পারছি! শুধু আল্লাহের পথেই চলতে অসুবিধা! তাই না?

আমরা কেন বুঝব না যে, আল্লাহর ইবাদাত করব বলেই তো পৃথিবীতে এসেছি, আর কিছুর আশায় নয়। এই দুনিয়ার রঙ্গ-তামাশা হচ্ছে শয়তানের ধোকা।এই ধোকা আর শয়তানের ফাঁদে পা দিলাম তো জান্নাত হারাম হয়ে গেল। অতএব, আল্লাহকে খুশি করতে সবকিছু করতে হবে। মহান আল্লাহ যা যা আদেশ ও নিষেধ করেছে তার সব মেনে চলতে পারলেই আল্লাহ খুশি হবেন ও অনন্ত জীবনের সুখ লাভ করতে পারব। পরকালের কথা বেশি বেশি ভাবুন, আল্লাহকে ভয় করুন। দুনিয়ার সময় বড্ড কম, আজেবাজে কাজে সময় নষ্ট না করে আসুন আল্লাহর রাস্তায় নিজেকে নিয়োজিত করি। আমীন।'
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা