,

পঁচাত্তরে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে লিবিয়ায় বৈঠক করেন এমাজউদ্দিন’

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গিয়ে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে বৈঠক করেছিলেন বলে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বুধবার রাজধানীতে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্টের শোক দিবসের এক আলোচনা সভায় এই দাবি করেন তিনি।
ড. মীজানুর বলেন, '১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রিপোলিতে বঙ্গবন্ধুদের খুনিদের সঙ্গে বৈঠক করেন। এর আগে বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশ থেকে বার্মায় পাঠানো হয়। বার্মা থেকে তারা লিবিয়ার ত্রিপোলিতে গিয়ে হাজির হন।'
তিনি বলেন, '১৫ আগস্টের শোক দিবসে খালেদা জিয়াকে কেক না কাটার পরামর্শ দিয়ে এমাজউদ্দিন সাহেব নিজেই আবার কেক কাটার সময় খালেদা জিয়ার পাশে উপস্থিত ছিলেন। এটা দুঃখজনক।'
 মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা