,

১৫ আগস্ট কেক কেটে খুনিদেরই উৎসাহিত করা হয়: শেখ হাসিনা

news-image


সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পনের আগস্ট জন্মদিন না হলেও ওই দিন কেক কেটে জন্মদিন পালন করে খুনিদেরই উৎসাহিত করা হয়। তিনি আজ বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আব্দুল মতিন খসরুর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর বাসসের
 
প্রধানমন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট কারো জন্মদিন হতেই পারে, এদিন কারো জন্মদিন হবে না সেটা না। কিন্তু যার জন্ম দিন না, সে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মিথ্যা জন্মদিন ঘোষণা দিয়ে, বিশাল বিশাল কেক, যত বয়স তত বড় কেক কেটে উৎসব করে খুনিদের উৎসাহিত করা, খুনকে, হত্যাকে স্বীকৃতি দেয়ার মতো বিকৃত মানসিকতাও দেখেছি। এখনও এটা হচ্ছে। তবে সময়ের বিবর্তনে এসব পরিবর্তন হবে।’ তিনি বলেন, মিথ্যা জন্মদিনের বিষয়ে দেশের মানুষ আজ বুঝতে পেরেছে। এ ধরনের ঘটনাকে সাধারণ মানুষ ধিক্কার দিচ্ছে।
 
ব্যক্তিকে হত্যা করা যায়, আদর্শকে নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আদর্শকে হত্যা করা যায় না। জাতির পিতাকে শুধু হত্যা নয়, হত্যা করে তার নাম মুছে ফেলে ইতিহাস বিকৃত করে মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ সালে এদেশে যারা শিশু ছিল তারা বড় হয়েছে এই বিকৃত ইতিহাস শিখে। কিন্তু ৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়। তখন মানুষের সেই ভ্রান্তিটা কেটে গেছে। একটা সময় ছিল যখন বঙ্গবন্ধুর নামে কোন অনুষ্ঠান করা যেত না। এমনকি ৩২ নম্বরের সামনে রক্তদান কর্মসূচি পালিত হতো। এটা করতেও বাঁধা এসেছে। কালক্রমে এ অবস্থার পরিবর্তন হয়েছে। এখন সারা দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে ১৫ আগস্ট পালন করে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা