,

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানে আগুন, আহত ১৩

news-image

যুক্তরাষ্ট্রের লাসভেগাস বিমানবন্দরে মঙ্গলবার ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরার ঘটনা ঘটেছে। ধোঁয়া ছড়িয়ে পড়ার পরপরই বিমানটিতে থাকা ১৭২ আরোহীকে সরিয়ে নেওয়া হয়। খবর বিবিসি ও রয়টার্সের। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে অন্তত ১৩ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, লন্ডনগামী বোয়িং ৭৭৭-২০০ বিমানটি উড্ডয়নের আগেই এটির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানে অগ্নিশিখা ও ধোঁয়া দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হচ্ছিল। এতে ১৫৯ যাত্রী ও ১৩ ক্রুসহ মোট ১৭২ আরোহী ছিল। লাসভেগাস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ১৩ মিনিটে প্রথম কল আসে। পরের মিনিটেই অগ্নিশিখা দেখা যায়। অগ্নিনির্বাপণ কর্মীরা ৪টা ১৮ মিনিটে বিমানটির সব আরোহীকে বের করে আনতে সক্ষম হয়। এ ঘটনার পর লাসভেগাস বিমানবন্দরের একটি রানওয়ে বন্ধ রয়েছে। তবে বাকি তিনটি রানওয়ে দিয়ে বিমান চলাচল করছে বলে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ