,

ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা নদীতে নৌকাডুবে একজন নিহত, আহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে ধানবোঝাই নৌকাডুবে সাইদুর রহমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার সোহাগপুরে নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। এদের মধ্যে কাউসার নামে এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকিদেরকে স্থানীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কিশোরগঞ্জের ইটনা থেকে ৭/৮ জন যাত্রীসহ একটি ধানবোঝাই নৌকা আশুগঞ্জ বাজারে আসার পথে মেঘনা নদীর সোহাগপুর নামক স্থানে নৌকাটি ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে। তবে সাইদুর নৌকাতে ঘুমিয়ে থাকায় তিনি পানিতে ডুবে মারা যান।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা