,

৩ ঘণ্টা সংঘর্ষ: পুলিশসহ আহত ৩০

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল উপজেলায় মোবাইল ফোনে টাকা রিচার্জে এক টাকা কম দেওয়া নিয়ে দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে  পুলিশসহ উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হন। মঙ্গলবার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

পুলিশ জানায়, সোমবার রাতে সৈয়দটুলা গ্রামের ফকিরপাড়ার মনিরের মোবাইল ফোনের দোকানে ফ্লেক্সিলোড করতে যায় একই গ্রামের উত্তরপাড়ার সাত্তার।

তিনি ২০ টাকা রিচার্জ করলে তার মোবাইল ফোনে ১৯ টাকা দেওয়া হয়। এ নিয়ে দুইজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে উভয়কে শান্ত করেন। এ নিয়ে মঙ্গলবার বিকেলে সৈয়দটুলা গ্রামের একটি মাঠে উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। সালিশের শেষপর্যায়ে সন্ধ্যার দিকে সভা থেকে দুই পক্ষের লোকজনই দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড শটগান ও ৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ, উপপরিদর্শক (এসআই) শাহজালাল, এসআই শফিকুল ইসলামসহ উভয়পক্ষের প্রায় ২০জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা