,

ঘুষ যেন চারগুণ না হয়: সুরঞ্জিত

news-image

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল দ্বিগুণ বাড়ানোয় ঘুষ নেয়া যেন চারগুণ না বাড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেতন স্কেল দ্বিগুণ বাড়ানোয় সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল দ্বিগুণ বেড়েছে এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ বাড়ায় ঘুষ যেন চারগুণ না বাড়ে,  সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি চাকরিজীবীদের মনে রাখতে হবে আপনার জনগণের টাকা নিচ্ছেন। তাই জনগণকে কাজও দ্বিগুণ দিতে হবে। কাজ করতে হবে দক্ষতার সঙ্গে। পাশাপাশি থাকতে হবে স্বচ্ছতা।’
 
সুরঞ্জিত বলেন, ‘সর্বোচ্চ বেতন কাঠামো ধরা হয়েছে ৭৮ হাজার টাকা। আর সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা। এটা বৈষম্য। সর্বনিম্ন বেতন স্কেল হওয়া উচিত ছিল ২০ হাজার টাকা।’ সরকারের কাছে আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বেতন স্কেল দ্বিগুণ বাড়ানো হয়েছে, ভালো কথা। কিন্তু এর প্রভাব যেন দ্রব্যমূল্যের ওপর না পরে। জনগণের ক্রয় ক্ষমতা বিচার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলেই জনগণের ঘরে ঘরে এর সুফল পাওয়া যাবে। ’
 
খবর ফোকাস বাংলার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা