,

চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি

news-image

অষ্টম বেতন কাঠামো পুনর্বিবেচনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল এবং মর্যাদা বৃদ্ধিসহ চার দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বিকাল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্ণদিবস কর্মবিরতি পালন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছেন। এগুলো হলো-বৃহস্পতিবার দেশের প্রধান জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে বৈঠক, ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ফেডারেশনের পক্ষ থেকে সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর। 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস