,

তিতাসের নৌকা বাইচে আহত মাঝি এরশাদ মিয়া নিহত

news-image

আমিরজাদা চৌধুরী :  ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকা বাইচে দুই প্রতিযোগি নৌকার মাঝিদের সংঘর্ষে আহত এরশাদ মিয়া(৪৫) মারা গেছেন।সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করে তার ছেলে জাবেদ মিয়া জানিয়েছেন- আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে আসা হবে। এরশাদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইম্মত আলীর ছেলে। শনিবার(৫ ই সেপ্টেম্বর) তিতাস নদীতে নৌকা বাইচ হয়। বাইচে দত্তখোলার নৌকার একজন মাঝি ছিলেন এরশাদ মিয়া। বাইচের প্রথম রাউন্ডে বোল্লা ও দত্তখোলার নৌকা কাছাকাছি হয়ে পড়লে দত্তখোলার নৌকার মাঝিদের ওপর হামলা চালায় বোল্লার মাঝিরা। এ ঘটনায় ২০ জন আহত হয়। এরমধ্যে এরশাদ মিয়াসহ ৭ জনকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। এরশাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন মৃত্যুর খবর তারা শুনেছেন। কিন্তু এখনো কেউ অভিযোগ দেয়নি। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে