,

চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার নামে নির্মিত তোরণ ভাঙ্গচুর ৯ জনকে আসামী করে মামলা

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিন জগৎসার গ্রামে এক মুক্তিযোদ্ধার নামে নির্মিত তোরণ ভেঙ্গে ফেলা হয়েছে। এ ঘটনায় সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-২০,ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৩৮৫/৫০৬ দন্ড বিধি তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারা। মামলার বাদী দক্ষিন জগৎসার গ্রামের নোয়াজ খানের ছেলে সুমন খান। মামলার এজাহারে বলা হয়- জগৎসার গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মফিজ খানের স্মরনে মাস দুয়েক আগে সরকারী পাকা রাস্তা থেকে ৩’শ গজ পূর্ব দিকে বাড়িতে যাওয়ার নিজস্ব রাস্তার প্রবেশমুখে এই তোরনটি নির্মান করা হয়। এটি নির্মানের পর থেকে মামলার আসামী স্বাধীনতা বিরোধীদের গা জ্বালা শুরু হয়। তারা এই তোরনের বিরুদ্ধে নানা ধরনের আপত্তি বিভিন্ন জায়গায় দাখিল করে। কিন্তু এতে কোন সুবিধে করতে না পেরে গত প্রায় ১০ দিন আগে বাদী সুমন মিয়ার কাছে প্রস্তাব দেয়,তাদেরকে ৫ লাখ টাকা দিয়ে দিলে তোরন ও নামফলকের বিরুদ্ধে কোন প্রতিবাদ করবেনা। বিষয়টি সুমন তার লোকজনকে জানালে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর গত ৫ ই সেপ্টেম্বর দক্ষিনজগৎসার গ্রামের মৃত হুরন আলীর ছেলে কাশেম আলী,মহব্বত আলী, হাফিজ মিয়ার ছেলে আবু ছায়েদ, চান মিয়ার ছেলে শিশু মিয়া, শামু মিয়ার ছেলে ছালু মিয়া,আবদুল হাসিমের ছেলে খোকন মিয়া, ধন মিয়ার ছেলে হামিদুল হক,আবুল হোসেনের ছেলে মালাই মিয়া, চান মিয়ার ছেলে সোহেল মিয়া আরো ৫/৭ জন ভাড়াটে সন্ত্রাসীকে নিয়ে তোরনের কাছে এসে বাদী ও তার পরিবারের লোকজনকে গালাগাল করতে থাকে এবং শাবল,রড ও হ্যামার দিয়ে আঘাত করে তোরনটি ভাঙ্গতে শুরু করে।  এসময় সুমন সেখানে গিয়ে আসামীদের চলে যেতে বললে তারা সুমনকে বলে চাদা না দিলে তোরনটি ভেঙ্গে মাটিতে মিশিয়ে দেয়া হবে। আর এতে কেউ বাধা দিলে জীবন শেষ করে দেয়া হবে। তোরন ভাঙ্গচুরের সময় ককটেল বিস্ফোরন ঘটিয়ে সেখানে আতংক সৃষ্টি করা হয় । ঐসময় হামলাকারীরা সুমন ছাড়াও হেলাল খান নামের আরেকজনকে মারধোর করে আহত করে। মুক্তিযোদ্ধা মফিজ খানের ভাতিজা মামলার বাদী সুমন জানান- হামলাকারীরা তোরনের পিলারের টাইলস ও নাম ফলকের কিছু অংশ ভেঙ্গে ফেলেছে। যাতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীরা যাওয়ার সময় চাদার টাকা না দিলে আমি ও আমাদের লোকজনকে প্রানে হত্যার হুমকীও দিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান- এ ঘটনায় মামলা হয়েছে। কোন আসামী গ্রেফতার হয়নি। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ