,

ঘর সাজাতে কুশন

news-image

আরামের উপকরণ হিসেবে জনপ্রিয় হলেও ঘর সাজাতে এখন কুশন বেশ জনপ্রিয়। ঢাকার অভিজাত শপিং সেন্টার থেকে শুরু করে ছোটখাটো মার্কেটগুলোতেও এখন কুশন বিক্রি হয়। কুশন কেনার আগে ঠিক করে নিন ঘরের কোন কোন অংশে আপনি কুশন সাজাবেন। পাশাপাশি কুশনের মাপ বুঝে নিন। 
একই মাপের অনেক কুশন না কিনে বিভিন্ন মাপের কিনুন। 
 কুশন কভার কেনার সময় আপনার ঘরের দেয়াল, পর্দা এসবের রঙের সাথে মানানসই কুশন কভার কিনুন। 
 বিছানায় ব্যবহারের জন্য অপেক্ষাকৃত ছোট কুশন কিনুন। আর সোফা কিংবা ডিভানের জন্য কিনুন বড় কুশন। 
 চাইলে বড় কুশন দিয়ে বসার আয়োজন করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে একটা শতরঞ্জির উপরে কুশন বিছিয়ে দিন।
 
* কুশন তৈরির কাপড়টাও ভালো হওয়া চাই। এতে কুশন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
 
 বাজারে নানা ধরনের কুশন পাওয়া যায়। তুলার তৈরি কুশন একটু ভারী হওয়াতে এ ধরনের কুশন ফ্লোর বা ডিভানের জন্য আদর্শ। আর সোফা কিংবা বিছানা সাজাতে সিনথেটিক তুলার কুশন ব্যবহার করুন।
 
 
বাচ্চাদের রুম সাজাতে নানান আকৃতির কুশন ব্যবহার করুন। এক্ষেত্রে পুতুল আকৃতির কুশন হতে পারে সেরা পছন্দ।
 
 
গাড়ির ভেতরে অনেকেই এখন আরাম করতে কুশন ব্যবহার করে থাকে। এসব ক্ষেত্রে সিল্ক অথবা ভারী কাজ করা কুশন ব্যবহার করুন।
 
 কুশনের বাজার
 
কুশন কেনার জন্য যেতে পারেন বিভিন্ন বালিশ আর সোফার ফোম বিক্রির দোকানগুলোতে। এসব জায়গাতে নানা আকৃতির, ধরনের আর মাপের কুশন পাবেন। কুশনের পাশাপাশি এখানে পাবেন রকমারি কুশন কাভারও।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ