,

‘যুদ্ধ হলে তার চরম মূল্য দিতে হবে ভারতকেই’- পাক সেনাপ্রধান

news-image

ভারতকে সরাসরি হুমকি দিলেন পাকিস্তানি সেনা প্রধান জেনারেল রাহীল শরিফ। জানালেন যে কোনও ধরণের আক্রমণের জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। পাকিস্তানের একজনেরও প্রাণহানি হলে ভারতকে তার মূল্য দিতে হবে।

'পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনও ধরণের আভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকির মোকাবিলা করতে সক্ষম। হতে পারে এটি প্রচলিত বা অপ্রচলিত, হতে পারে ঠাণ্ডা বা শীতল সুরুয়াত। আমরা প্রস্তুত।' পাকিস্তানের প্রতিরক্ষা দিবসে জেনারেল শরিফের এই মন্তব্য উদ্ধৃত করেছে সে দেশের প্রথমসারির দৈনিক ডন। পাকিস্তানে ১৯৬৫ সালে ভারতের সঙ্গে যুদ্ধের সূবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে এই বছর।

'যদি শত্রুপক্ষ একটিও প্রাণহানির কারণ হয় তাহলে তার আয়তন বা ক্ষমতাকে পরোয়া করব না। তাদের এর ভারী মূল্য পরিশোধ করতেই হবে।' মন্তব্য পাক সেনা প্রধানের।

কিছুদিন আগেই ভারতীয় সেনা প্রধান জেনারেল দলবির সিং সুহাগ জানিয়ে ছিলেন ভবিষ্যত যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনা বাহিনী।  পাকিস্তানের প্রতিরক্ষা দিবসে সে কথারই প্রত্যুত্তর দিলেন পাক সেনা প্রধান। ধারণা ওয়াকিবহল মহলের।

পাক সেনা প্রধান জানিয়েছেন অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসা আজকের পাকিস্তান আগের থেকে অনেক বেশি শক্তিশালী।  তাঁর মতে দেশভাগের পর থেকে এখনও পর্যন্ত কাশ্মীর সমস্যার কোনও সমাধানই হয়নি। জাতিসংঘের সংকল্প এবং কাশ্মীরের আমজানতার ইচ্ছার মর্যাদা না দিয়ে উপত্যকায় শান্তি ফিরতে পারে না।' মন্তব্য শরিফের।

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?