,

সিলেটি পাত্রকে বিয়ে করছেন পাওলি

news-image

অভিনেত্রী পাওলি দাম বিয়ে করতে চলেছেন। বিয়ের দিন-ক্ষণ এখনও ঠিক না হলেও পাত্র প্রস্তুত। পাওলি নিজেই জানালেন, ছেলে সিলেটি। তবে তারা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাস করেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে অকপটেই পাওলি স্বীকার করে নিলেন গুয়াহাটির ছেলে অর্জুন দেবের সঙ্গে প্রেম করছেন তিনি এবং খুব শিগগিরই বিয়ে করার কথাও ভাবছেন। আরও বললেন, তার সিলেটি প্রেমিক শুঁটকি মাছ খেতে ভীষণ ভালবাসেন।
বিনোদন জগতের বাইরের এই বাসিন্দার সঙ্গে এক সামাজিক অনুষ্ঠানে পরিচয়। তারপর ধীরে ধীরে তা প্রণয়ে রূপ নেয়। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এটাও জানাতে ভুললেন না যে, তার প্রেমিকটি তার চেয়ে বয়সে পাঁচ বছরের ছোট। তবে দুজনের বোঝা-পড়াটা চমৎকার। এমনকি 'ছত্রাক' সিনেমায় তার খোলামেলা দৃশ্য নিয়েও বিন্দুমাত্র আপত্তি বা আক্ষেপ নেই।
সিলেটি পাত্রকে বিয়ে করছেন পাওলি
অর্জুনের পরিবারের সঙ্গেও সম্পর্কটা দারুণ বলেই জানালেন পাওলি। তাদের সঙ্গে প্রায়ই বেড়াতে কিংবা শপিং করতে যান। হবু বরের বাড়ি গুয়াহাটিতে হলেও বিয়ের পর কলকাতায় থাকবেন পাওলি। তবে বরকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াবেন বলে পরিকল্পনা চলছে বলেও জানালেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে পাওলি অভিনীত 'নাটকের মতো' সিনেমাটি। এখন ব্যস্ত রয়েছেন 'অরণি তখন' এবং 'দেবী' নামে দুটি সিনেমার কাজে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ