,

চরফ্যাশনে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩০ দোকান

news-image

ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩০টি দোকান। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চরফ্যাশন বাজারে কাপড়পট্টি রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাজারের কাপড়িয়াপট্টির ব্যবসায়ী ভূঁইয়া হোটেল থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই চালের আড়ৎ, কাপড় ও কসমেটিকসের দোকান, হোটেলসহ ৩০টি দোকান পুড়ে যায়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। ক্ষতিগ্রস্থ সবার নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ