,

নিউইয়র্কে জীবনযাপনের ব্যয় বেশি

news-image

মার্কিন যুক্তরাষ্টের নিউইয়র্ক অথবা ওয়াশিংটনে ৪ সদস্যের পরিবারের জন্যে যত অর্থ প্রয়োজন তার অর্ধেক ব্যয়ে আরও স্বাচ্ছন্দে বাস করা যায় টেনেসীর মরিসটাউনে। মরিসটাউনে প্রয়োজন বার্ষিক ৪৯ হাজার ১১৪ ডলার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ১৪০টিরও অধিক সিটি রয়েছে যেগুলোতে বার্ষিক ৬০ হাজার ডলারের কম আয় করেও পরিবার-পরিজন নিয়ে বসবাস করা যায়। ইকনোমিক পলিসি ইন্সটিটিউটের ফ্যামিলি বাজেট ক্যালকুলেটর সম্প্রতি এ হিসাব প্রকাশ করেছে।

ওই গবেষণা জরিপ অনুযায়ী নিউইয়র্ক, ওয়াশিংটন এবং সানফ্রান্সিসকোতে ৪ সদস্যের একটি পরিবারের জন্য বার্ষিক প্রয়োজন কমপক্ষে ৯০ হাজার ডলার। বাসা ভাড়া, খাদ্য এবং চিকিৎসা ব্যয় এবং ট্যাক্সের মত অত্যাবশ্যকীয় খাতে এ অর্থ দরকার। নিউইয়র্ক মেট্র এলাকা এবং টেনেসীর মরিসটাউনের ২ কোটি মানুষের দৈনন্দিন জীবন-যাপনের ওপর গভীর পর্যবেক্ষণের পর জীবনযাপনে বিরাট ব্যবধানের উদ্বেগজনক তথ্য উদঘাটিত হয়েছে।

অনেকের ধারণা যে, মিসিসিপি অথবা লুইঝিয়ানায় বসবাসের জন্যে খুব বেশী অর্থের প্রয়োজন নেই। সবকিছু সস্তায় পাওয়া যাচ্ছে। কিন্তু কাজ করে আয় যদি না হয় তাহলে সে সস্তায়ও পোষায় না। জরিপে দেখা গেছে, মিসিসিপির কোন স্থানেই ৪ সদস্যের একটি পরিবার বার্ষিক ৬০ হাজার ডলারের কম আয়ে চলতে পারেন না।

এ জরিপের অন্তর্ভুক্ত ছিল ৬০০ কমিউনিটি। ওকলাহোমা, সাউথ ক্যারলিনা এবং লুইঝিয়ানাতেও স্বল্প ব্যয়ে বসবাস করা যাচ্ছে। ওহাইয়োর টলেডো এবং ম্যারিল্যান্ডের কিউম্বারল্যান্ডে জীবনযাপনের ব্যয় অনেক কম। ইউটাহর লগান এবং আইডাহোর বয়সি সিটিতেও স্বল্প আয়ের লোকজনের জীবনযাপন অত্যন্ত চমৎকার। এসব সিটিতে বার্ষিক বাড়ি ভাড়া ৮ হাজার ৯৭৭ ডলারেরও কম।

নিউইয়র্ক সিটিসহ এই অঙ্গরাজ্যের ৫ সিটির জীবনযাপনের ব্যয় সবচেয়ে বেশি। এসব সিটিতে ৪ সদস্যের একটি পরিবারের বাসা ভাড়া বাবদ দরকার বার্ষিক ১৭ হাজার ২৮০ ডলার। দুই শিশু লালন-পালনের জন্যে দরকার ২৪ হাজার ১৩০ ডলার। অপরদিকে, ওয়াশিংটন ডিসিতে ৪ সদস্যের একটি পরিবারের জন্যে বার্ষিক ন্যূনতম ১০৬ হাজার ৪৯৩ ডলার দরকার। কারণ, এই এলাকায় ট্যাক্সের হার সবচেয়ে বেশী এবং তা হচ্ছে বার্ষিক ১৮ হাজার ৮৬৮ ডলার। দুই শিশুর লালন-পালনের গড় ব্যয় ৩১ হাজার ১৫৮ ডলার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা