,

প্রেমে সাড়া না পেয়ে কলেজছাত্রীকে মারধর

news-image

প্রেমে সাড়া না দেওয়ায় এবার গাইবান্ধায় অনার্স পড়ুয়া কলেজছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে এক বখাটে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাদুল্যাপুর মোড়ে ওই ছাত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে আবু তাহের নামের ওই বখাটে। একপর্যায়ে মেয়েটি রাস্তায় পড়ে গেলে আশপাশের লোকজন তাহেরকে আটক করে। পরে পুলিশ এসে আহত ছাত্রীকে উদ্ধার ও তাহেরকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাহেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আশরাফুল মমিন খান। ওই ছাত্রী এবং তাহের উভয়েই গাইবান্ধা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

নির্যাতনের শিকার ছাত্রী জানান, প্রায় ৭ মাস ধরে তাহের তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। রোববার সকালে তিনি সাদুল্যাপুর উপজেলা সদরের বাড়ি থেকে ইজিবাইকে গাইবান্ধা শহরে নেমে কলেজে যাচ্ছিলেন। এ সময় পথরোধ করে তাকে ফের প্রেমের প্রস্তাব দেয়া হয়। তিনি অস্বীকার করলে তাহের তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে হাতে থাকা লোহার পাইপ দিয়ে তাকে বেধড়ক পেটাতে থাকে তাহের। পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা