,

নতুন আইফোন আসছে ৯ সেপ্টেম্বর

news-image

৯ সেপ্টেম্বর আইফোনের নতুন সংস্করণ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এ উপলক্ষে সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। এরই মধ্যে ওই অনুষ্ঠানের নিমন্ত্রণ জানিয়ে অতিথিদের ইমেলে পাঠানো হয়েছে দাওয়াতের কার্ড। ওই কার্ডের সূত্র ধরেই ৯ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মুক্ত করার বিষয়টি এসেছে আলোচনায়।

 
এমনিতে অবশ্য সেপ্টেম্বর মাসেই নতুন আইফোন উন্মুক্ত করে থাকে অ্যাপল। এদিন অ্যাপল টিভির ঘোষণাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ৯ সেপ্টেম্বর দুটি আইফোন উন্মুক্ত করতে পারে অ্যাপল। এগুলো হচ্ছে ৬ এস ও ৬ এস প্লাস। তবে কী কী নতুন প্রযুক্তি এসব ফোনে যুক্ত করা হবে সে সম্পর্কেও দেয়া হয়নি কোনো ধারণা। তবে শোনা যাচ্ছে, ম্যাকবুক ও অ্যাপল ওয়াচের মতো নতুন আইফোনের সংযুক্ত হতে চলেছে ফোর্স টাচ প্রযুক্তি। এছাড়া আইফোনের নতুন সংস্করণে যোগ করা হতে পারে আরো উন্নত মানের ক্যামেরা।
 
চীনের একটি প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম বলছে, নতুন আইফোনে থাকবে মোশন ওয়ালপেপারের সুবিধা। কেউ কেউ বলছেন, ৯ সেপ্টেম্বর আসতে পারে নতুন আইফপ্যাডের ঘোষণাও। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ