,

১১ মাস পর রাশিয়ার গোল

news-image

নতুন কোচের অধীনে মাঠে নেমে নতুন জীবন পেল রাশিয়া। ইউরো বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনের বিপক্ষে জয় দেখলো রুশরা। এতে মূল পর্বের আশা জীবিত রইলো তাদের। শনিবার রাশিয়া জয় পায় ১-০ গোলে। প্রতিযোগিতামূলক ফুটবলে রাশিয়া গোল পেল দীর্ঘ ১১ মাস পর।  অন্যদিকে সুইডিশদের চিন্তা বাড়লো আরও। ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন সুইডেনের সেরা তারকা জ্লাতান ইবরাহিমোভিচ। সপ্তম রাউন্ডে খেলার ৩৮ মিনিটে গোল পান রুশ তারকা আর্টিওম জাইয়ুবা। ‘জি’ গ্রুপে দ্বিতীয় স্থানের দল সুইডেনের সঙ্গে রাশিয়ার পার্থক্য নেমে এলো ১ পয়েন্টে। সাত ম্যাচে সুইডেনের ১২ ও রাশিয়ার সংগ্রহ ১১ পয়েন্ট। সপ্তম রাউন্ডে জয় পেয়েছে গ্রুপের শীর্ষ দল অস্ট্রিয়াও। অ্যাওয়ে ম্যাচে মলদোভার বিপক্ষে অস্ট্রিয়া জয় পায় ১-০ গোলে। গ্রুপে এটি ছিল তাদের টানা ষষ্ঠ জয়। শনিবার ম্যাচ শেষে সুইডেন কোচ এরিক হামরেন বলেন, অষ্টম রাউন্ডে ইবরাহিমোভিচের খেলা অনিশ্চিত। তার খেলা না খেলাটা যে কোন ম্যাচের জন্যই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বিশ্ব মাপের একজন ফুটবলার। গত মাসে রাশিয়া ফুটবল ফেডারেশন বরখাস্ত করে দীর্ঘদিনের ইতালিয়ান কোট ফ্যাবিও ক্যাপিলোকে। রাশিয়া  দলের দায়িত্ব নিয়ে  কোচ লিওনিদ স্লাতস্কির এটি ছিল প্রথম অ্যাসাইনমেন্ট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ