,

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আশুগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ॥

news-image

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল স্থানীয় শ্রম কল্যান কেন্দ্রের মাঠ থেকে উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম পারভেজ ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী মসজিদ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সাধারন সম্পাদক সোহানুর রহমান, প্রচার সম্পাদক মীর সুমন, ক্রীড়া সম্পাদক নূরুল্লাহ, সহপ্রচার সম্পাদক রুহুল আমিন, সদস্য রাজিব পারভেজ, আশুগঞ্জ বন্দর ছাত্রদলের সাধারন সম্পাদক মাঈনউদ্দিন রাজা, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামাল, আড়াইসিধা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক সুমন সিরাজী, তালশহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুনাঈদ, সাধারন সম্পাদক রাসেল, আশুগঞ্জ জিয়া সার কারখানা ছাত্রদলের নেতা সাদ্দাম হোসেন, নাহিদ রেজা রাসেল, নাহিদ কায়সার,  সজীব, ছাত্রনেতা মাসুদ পারভেজ, জানি ইসলাম জালাল।
বক্তারা বলেন, অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। আর না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা