,

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত ২৪তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব

news-image

আগামী ৯-১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে শত শত শিশুর আঁকা ছবি ও গান নিয়ে ৪ দিন ব্যাপী স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আর এ কে সিরামিকস ২৪তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ আবু সাঈদ। সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মাশুকুল ইসলাম মাশুক। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা। বিকাল সাড়ে ৫টায় শিশুদের মানসিক বিকাশ ও বিনোদন শীর্ষক আলোচনা। প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সভাপতিত্ব করবেন এডঃ শাহীনুল ইসলাম শাহীন। সন্ধ্যা ৬টায় আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় সংগীত ও নৃত্য প্রতিযোগিতা। বিকাল ৩টায় উন্মুক্ত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় শিশুর নিরাপত্তা শীর্ষক আলোচনা প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাপতিত্ব করবেন অরূপ দত্ত। সন্ধ্যা ৬টায় গান, নাচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন। ১২ সেপ্টেম্বর শনিবার সমাপনী দিবসে বিকাল ৪টায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরন। প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম সভাপতি মাশুকুল ইসলাম মাশুক। 
এবার যারা সংবর্ধিত হবেন- মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সিনিয়র এডভোকেট মোঃ আবু তাহের, সাংবাদিকতায় ৭১ টিভির হেড অব নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা, মাছরাঙা টিভির বার্তা সম্পাদক শাহ্ মোহাম্মদ মোতাস্সিম বিল্লাহ, নারী মুক্তিযোদ্ধা ও শিক্ষক তাহরিমা চৌধুরী শেলী। ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালায় উপস্থিত থাকার জন্য ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুক ও সাধারণ সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা