,

জেনে নিন অজানা কিছু মজার তথ্য

news-image

জানেন কি, পুরুষদের চেয়ে নারীদের আয়ু বেশি কেন? অথবা গান গাইলে ওজন কমে কেন? যদি জানা না থাকে, তবে জেনে নিন এখান থেকে।

পুরুষদের চেয়ে নারীদের আয়ু বেশি হয় কেন?
অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ার গবেষকদের করা এক তথ্যে বেরিয়ে এসেছে, শিল্পোন্নত দেশগুলোতে পুরুষদের তুলনায় নারীরা দীর্ঘায়ু হয়৷ এর কারণ হিসেবে সমীক্ষায় দেখা গেছে, পুরুষরা ধূমপান করেন বেশি এবং তারা ধূমপান শুরুও করেন নারীদের তুলনায় আগে৷ তাছাড়াও পুরুষরা মাংস ও চর্বিযুক্ত খাবার বেশি খান৷ যার ফলে পুরুষদের উচ্চ রক্তচাপের ঝুঁকিও বেশি থাকে৷

গান গাওয়া ক্ষুধা ও ওজন কমায়
জানেন কি, যে গান গাইলে ক্ষুধা কমে যায়৷ গান গাওয়া হচ্ছে ওজন কমানোর খুব ভালো একটি পন্থা, কারণ গান গাওয়ার সময় সুখ হরমোন খেলা করে যা আমাদের খুশি রাখে, আনন্দিত করে৷ এবং গান করার সময় আমাদের ক্ষুধা ভুলিয়ে দেয়৷ অর্থাৎ কম খাওয়া হয় ফলে ওজন কমে৷

আয়োডিনের প্রয়োজন কেন?
আয়োডিন থাইরয়েড হরমোন যা শরীর নিজ থেকে উৎপাদন করতে পারে না আর এই হরমোন শরীরের জন্য অবশ্যই প্রয়োজন৷ সামুদ্রিক মাছ, দুধ এবং দুধে তৈরি খাবারে যথেষ্ট আয়োডিন থাকে৷ তাছাড়াও আয়োডিনযুক্ত সবজির মধ্যে রয়েছে ব্রকোলি, পালং শাক ও সবুজ পাতা কপিতে৷ সপ্তাহে দুই দিন খাবার টেবিলে মাছ থাকলেই আয়োডিনের অভাব পূরণ হতে পারে৷

শরীরের ম্যাজম্যাজ ভাব দূর করতে যা করবেন
শরীর ম্যাজম্যাজ করছে? কিংবা প্রেশার ওঠা-নামা অথবা মাথা ঘোরা? ভাববেন না৷ সকালে ঘুম থেকে উঠে গোসল শেষে তিন মিনিট ধরে শরীরে গরম পানির শাওয়ার নিন৷ তারপর ৩০ সেকেন্ড হিমশীতল পানির ঝাপটা৷ একইভাবে দুইবার করতে হবে অর্থাৎ শেষ শাওয়ারটা হতে হবে অবশ্যই হিমশীতল পানির৷ তারপর পুদিনা পাতার চা পান৷ ব্যাস, এবার আপনি ফিট!

মাঝে মাঝে পা ব্যথা করে, উপায়?
এর কারণ হতে পারে শরীরে ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামের মতো মিনারেলের অভাব রয়েছে অথবা খুবই কম পানি পান করেন৷ কাজেই যথেষ্ট পানি পান করতে হবে এবং কলা বা বাদামের মতো ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা